Jahirul Hasan
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের প্রতিমন্ত্রী

ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে জনগণের সমস্যা সমাধানে বিরোধী দলের নেতাকর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচার তারা আর খুব একটা বিশ্বাস করে না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’

বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিরোধী দলের সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার যখন দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে, তখন একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। 

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যিকার অর্থে দেশের জনগণের অধিকার রক্ষা করতে চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত না থেকে জনগণের বাস্তব সমস্যার সমাধানে কাজ করতে হবে।

আমিনুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পল্লবী ও রূপনগর এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। প্রায় ৪৫ বছর ধরে এ এলাকায় বসবাস করছেন তিনি। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।

আমিনুল হক বলেন, এবারের নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের মানুষের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে তিনি কাজ করে যাবেন।

এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্কুল-কলেজের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ ও ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যার সমাধানেও তিনি সর্বাত্মক চেষ্টা করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমান। এসময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে:

1

সুবিধাবঞ্চিত কিশোরীদের সঙ্গে ফুটবল খেলে উচ্ছ্বসিত কাফু

2

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

3

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!

4

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

5

প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

6

মার্কিন সহায়তা ছাড়া রাশিয়ার বিরুদ্ধে কত দিন টিকবে ইউক্রেন?

7

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা

8

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

9

যুক্তরাষ্ট্র কি তবে মিয়ানমারে ফিরছে আবারও?

10

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

11

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

12

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৭

13

ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি

14

পরমাণু-ছুঁতো শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম

15

সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছ

16

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

17

খরা-অনাহারের নির্মম কষাঘাত: ঋণের দায়ে বিক্রি হচ্ছে আফগান কন্

18

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কবে কখন জেনে নিন

19

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন

20