Jahirul Hasan
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা


সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের ইরান-পন্থি হুথি গোষ্ঠী। 
সোমবার হুথি জানিয়েছে, তারা সৌদি আরবের ওপর একটি নৌ-অবরোধ আরোপ করছে। যা দ্রুতই কার্যকর হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুথিদের এই পদক্ষেপটি আঞ্চলিক সংঘাতকে আরও বাড়িয়ে তোলার পাশাপাশি পারস্য উপসাগরের বাইরেও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যকে ব্যাহত করার হুমকি সৃষ্টি করেছে।

এক বিবৃতিতে হুথিদের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ‘যেমন কুকুর তেমন মুগুর (চোখের বদলে চোখ) নীতির ওপর ভিত্তি করে অপরাধী সৌদি শত্রুর বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করছে। যা দ্রুতই কার্যকর হবে।’

তারা বলেছে, ইয়েমেনের ওপর সৌদি আরবের আরোপিত ‘একটি অন্যায় ও নিপীড়নমূলক অবরোধের’ প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে এশিয়ায় সৌদি তেলের রপ্তানি বন্ধ হয়ে যাবে। এটি বৈশ্বিক তেল সরবরাহ ৭ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে। 

অন্যদিকে, ইরান যুদ্ধ ইতোমধ্যেই জ্বালানির ক্ষেত্রে বাজারে বড় ধরণের প্রভাব ফেলেছে। যা বৈশ্বিক সরবরাহ ১০ শতাংশ কমিয়ে দিয়েছে।

ওয়াশিংটন-ভিত্তিক ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান ‘বাশা রিপোর্ট’-এর প্রতিষ্ঠাতা এবং ইয়েমেনি বিশ্লেষক মোহাম্মদ আলবাশা বলেন, ‘এখন প্রশ্ন হলো তারা সৌদি বন্দরের দিকে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করবে কিনা। এই মুহূর্তে এর কোনো স্পষ্ট উত্তর নেই।’

তিনি আরও বলেন, ‘ হুথিরা যদি কোনো জাহাজে হামলা নাও চালায় তারপরও তাদের এই ঘোষণাই নৌ-চলাচল ব্যাহত করতে এবং সৌদি বন্দরগুলোর জন্য অনিশ্চয়তা তৈরি করতে পারে। হুথিরা হুমকি ছাড়িয়ে সরাসরি কোনো পদক্ষেপের দিকে যায় কিনা, সেটাই এখন মূল দেখার বিষয়।’

উল্লেখ্য-গত সপ্তাহে হুথিদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে সৌদি আরব বোমা হামলা চালিয়েছে-এমন অভিযোগ এনে গোষ্ঠীটি সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মাধ্যমে সৌদি রাজ্য এবং ইরান-পন্থি দলটির মধ্যকার চার বছরের যুদ্ধবিরতি ভেঙে যায়।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেদরগঞ্জ মহাসড়ক এখন মরণফাঁদ

1

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

2

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

3

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাও

4

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

5

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

6

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

7

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

8

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

9

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

10

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

11

বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক হলেন হাফিজ উদ্দিন

12

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

13

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

14

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

15

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

16

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

17

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

18

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

19

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

20