Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প, হরমুজ প্রণালিতে জ্বলছে ৫ ট্যাংকার

হরমুজ প্রণালিতে নৌ-মাইন বা পানিতে পেতে রাখা বোমার আঘাতে আরও দুটি তেলের ট্যাংকারে আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। এর মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ওই পানিপথে অন্তত ৫টি ট্যাংকারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেল। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানিয়েছে, সামুদ্রিক সতর্কতা উপেক্ষা করে এবং সমন্বয় ছাড়াই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করার কারণেই এই দুই তেলের ট্যাংকারে আগুন ধরেছে। গত ২৪ ঘণ্টায় অনুমোদনহীন পথ ব্যবহার করে পার হওয়ার চেষ্টা করায় মোট পাঁচটি ট্যাংকারে আগুন লাগার কথা জানিয়েছে নৌবাহিনী।

এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক মাধ্যম এক্সে এই তথ্য জানান। এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের মদিনা অঞ্চলে আঘাত হানার আগে ধ্বংস করার দাবি করেছিল জোট, যদিও হুতিরা এ দাবি অস্বীকার করেছে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীর হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে এবং ডজনের বেশি জাহাজে প্রস্তুত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে। গত মাসেও পত্রিকাটি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই হামলা হবে সংক্ষিপ্ত তবে তীব্র। সে সময় মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছিল, ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত এই হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

1

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

2

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

3

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

4

পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা

5

শচীনকে পেছনে ফেলে বড় মাইলফলকে রুট

6

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

7

৩৩ দিনে দুই কেজি, ইউরোপে ‘টার্বো চিকেন’ নিষিদ্ধের উদ্যোগ ডেন

8

গুরুত্বপূর্ণ তাইজ শহর দখলের দ্বারপ্রান্তে হুথিরা

9

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

10

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসে গ্রেপ্তার

11

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে য

12

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

13

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

14

শোকাহত মেসির পাশে রোনালদো

15

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

16

হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে তেল-গ্যাস মজুতের পরিকল্পনায় এ

17

এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন

18

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

19

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

20