Jahirul Hasan
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চেষ্টা

নেপালের সীমান্তবর্তী এলাকায় গতকাল স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় সাড়ে তিনশর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ আছেন। যারা নিখোঁজ তাদের উদ্ধারে চলছে আপ্রাণ চেষ্টা।

কিন্তু এমন বিপর্যয়ের মধ্যেই কেউ কেউ চালাচ্ছেন লুটপাট। যা থেকে বাদ যাচ্ছে না মরদেহও।

এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যাচ্ছে, আকস্মিক বন্যায় নিহত এক নারীর মরদেহ কাদা, কাঠ এবং অন্যান্য ময়লার স্তূপে ডুবে আছে। এ সময় দুজন ব্যক্তি বাঁশ ব্যবহার করে মরদেহটির কাছে যান। এরমধ্যে একজন নারীর মরদেহটি তোলেন।

থ্রেডে একজন ভিডিওটি প্রকাশ করে বলেছেন, ওই ব্যক্তিরা আসলে নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন না। এর বদলে তারা তার দেহে থাকা অলঙ্কার নিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।

অপর একজন জানিয়েছেন, বন্যায় নিহত ওই নারীর চুল তুলে ধরে একজন তার কানের দুল নেওয়ার চেষ্টা করেন।

থ্রেডে একজন লিখেছেন, “প্রথমে আমি ভেবেছিলাম তারা ওই ভিকটিমকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু এর বদলে তারা তার অলঙ্কারের খোঁজ করছিল। তাদের কি কোনো মানবিকতা নেই?”

অপর একজন বলেছেন, ভিকটিমদের মরদেহ থেকে অলঙ্কার খুলে নিয়ে গেলে তাদের পরবর্তীতে শনাক্ত করতে সমস্যা হতে পারে।


সূত্র: দ্য সান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

1

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

2

হরমুজ প্রণালী দিয়ে শত্রুর কোনো উন্নত প্রযুক্তিই যেতে পারবে

3

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

4

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের জন্য ২০২৮ অলিম্পিক গুরুত্বপূর্ণ

5

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

6

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

7

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

8

আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে চার ভারতীয়

9

বিশ্বকাপকে সামনে রেখে সহকারী কোচ নিয়োগ দিল বিসিবি

10

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

11

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলা

12

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্

13

মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় : ইয়ামাল

14

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

15

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ঘুরেফিরে ম্যান সিটির রায়

16

পুনরুদ্ধারের পথে উপসাগরীয় তেলের রপ্তানি, ‘ঝুঁকিতে’ হরমুজ প্

17

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত: পালিয়ে গেল চা

18

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

19

নেপাল চীন সীমান্তে নতুন হ্রদের পানি নেমে গেছে, কমল বন্যার শঙ

20