Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের অর্থনীতি চাপে পড়ার মধ্যে দেশটির ভূগর্ভস্থ সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ নভেম্বর) তিনি বলেন, ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হলে ওই স্থাপনাই হবে অন্যতম লক্ষ্য। তবে এখনই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি। তেহরানকে অবস্থান পরিবর্তনের আরেকটি সুযোগ দিতে চান বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করছি।’ ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা যদি কিছু করি, তাহলে অবশ্যই পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাব। তবে সেখানে এখনো উল্লেখযোগ্য কোনো তৎপরতা আমরা দেখিনি।’

শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার বিষয়টিও নিশ্চিত করেন ট্রাম্প। তবে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে তাদের আলোচনার বিস্তারিত জানাননি তিনি।

ইরান নিয়ে গত কয়েক মাসে ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধী অবস্থান দেখা গেছে। কখনো নতুন করে সামরিক হামলার হুমকি দিয়েছেন, আবার কখনো তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরের শুরুতে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে। তবে এখন পর্যন্ত সেখানে কোনো হামলা হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনার কথা বলেছেন তিনি। যদিও এখনো কোনো সমঝোতা হয়নি।

গত সেপ্টেম্বরে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে পিকঅ্যাক্স মাউন্টেনে নির্মাণকাজের গতি বাড়িয়েছে ইরান। ধারণা করা হয়, ভূগর্ভে অবস্থিত এই স্থাপনাটি এমনভাবে নির্মিত হচ্ছে, যা শক্তিশালী বাংকারবিধ্বংসী বোমার আঘাতও প্রতিরোধ করতে সক্ষম হতে পারে। এ কারণে স্থাপনাটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ রয়েছে।

এদিকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অপেক্ষা করা হবে, নাকি ইসরায়েল এককভাবে হামলা চালাবে; এ নিয়ে দেশটির নিরাপত্তা মহলে মতপার্থক্য তৈরি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের সামরিক প্রতিবেদক ইয়োসি ইয়েহোশুয়ার বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছেন। তেহরান গোপনে রাসায়নিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, এমন উদ্বেগ থেকে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই ইরানে হামলার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অভিযান চালানোর পক্ষে। তার মতে, যৌথ সামরিক অভিযান হলে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনের সম্ভাবনা বাড়বে।

ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দেশের অস্তিত্বের জন্য আসন্ন কোনো হুমকি দেখা দিলে ইসরায়েল এককভাবেও পদক্ষেপ নিতে পারে। তবে তার মতে, ‘এই মুহূর্তে পরিস্থিতি তেমন নয়।’

সূত্র : ওয়াইনেট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধাবঞ্চিত কিশোরীদের সঙ্গে ফুটবল খেলে উচ্ছ্বসিত কাফু

1

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

2

গাজার শিশুদের জন্য হামজাদের দেড়কোটি টাকার অনুদান

3

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের প্র

4

বাংলাদেশের হয়ে জিততে চাই, ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে

5

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে সংলা

6

ইতালির সাবেক পুলিশ প্রধানের আত্মহত্যা

7

প্রশ্নফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না, সেটিও খতিয়ে দে

8

নিজেকে যে পরিচয়ে দেখতে চান রণবীর

9

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

10

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

11

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী‌কে ডোনাল্ড ট্রা‌ম্পের স

12

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

13

শিক্ষার্থীদের দাবির মুখে কমানো হয়েছে নোবিপ্রবির তৃতীয় সমাব

14

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

15

এই বয়সে এসে বিয়ের তাগিদও আর অনুভব করি না : রাইমা সেন

16

ইয়েমেনে হু হু করে বাড়ছে কলেরায় আক্রান্তের সংখ্যা

17

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

18

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলে

19

দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু

20