Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টি২০ সিরিজও শেষ হাসানের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। প্রোটিয়া বোলাররা যেখানে অনায়াসে ব্যাট করেছেন, সেখানে সফরকারী ব্যাটাররাও সংগ্রাম করেছেন। এরপর দুঃসংবাদ হয়ে আসে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা হবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন ডানহাতি এই তারকা পেসার। এমনকি প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আসন্ন সাদা বলের সিরিজের স্কোয়াডেও হাসান থাকবেন না।

চোট থেকে পুরোপুরি সেরে ওঠা এবং আসন্ন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার জন্য নিজেকে প্রস্তুত করতে হাসানকে পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তারা জানিয়েছে, এই বিরতি হাসানকে তার পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার এবং সম্ভাব্য সেরা ফিটনেস নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার প্রয়োজনীয় সুযোগ করে দেবে।

আগামী ২৩ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরপর তারা আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে। সফরের শেষদিকে দু’দল তিনটি টি-টোয়েন্টিতে লড়বে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

প্রোটিয়ারা ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে বিশ্রামে রাখা হয়েছে সিনিয়র বেশিরভাগ ক্রিকেটারকে। বাংলাদেশ এখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

1

সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে মেধা-দক্ষতার সর্বোচ্চ প্রয়

2

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

3

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

4

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবে

5

ঢাকার বায়ু দূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

6

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বা

7

হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

8

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন ও সৌদিতে যাচ্ছে হাজার হাজার স

9

মারধর ও চাঁদাবাজির অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেফতার

10

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

11

ধোনিদের কোচ হতে চান ডেল স্টেইন

12

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

13

৬৫ বছর বয়সে নামলেন মাঠে, করলেন গোল!

14

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

15

ব্যালন ডি’অরের জন্য ‘ভিক্ষা’ চাইবেন না ইয়ামাল

16

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

17

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

18

ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করল ইসি

19

দুর্যোগ মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের ভাতা বাড়াচ্ছে নেপাল

20