Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩ হাজার ৮০০ জনের দেশে আন্তর্জাতিক ক্রিকেট

মাত্র ৩ হাজার ৮০০ মানুষের বসতি ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনই ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয় করে নিজেদের মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন করেছে আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশটি। কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬-২ ব্যবধানে জিতে স্মরণীয় করে রেখেছে নিজেদের এই ঐতিহাসিক আয়োজন।

ফকল্যান্ডে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, সেটি চিলির সান্তিয়াগো থেকে। আবহাওয়াও ক্রিকেটের অনুকূলে থাকে না সব সময়।
সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চ, কখনো এপ্রিল পর্যন্ত বাইরে ক্রিকেট খেলার সুযোগ থাকে। এরপর তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়, সঙ্গে থাকে তুষারপাতের আশঙ্কা।

দ্বীপপুঞ্জের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আইসিসিকে বলেন, ‘কোনো আয়োজনের পরিকল্পনা করতে আমাদের এক বছরেরও বেশি সময় লাগে। শুধু ফ্লাইট নয়, খেলোয়াড়দের ছুটি, অর্থের ব্যবস্থাসহ অনেক কিছুই ভাবতে হয়। সপ্তাহে মাত্র একটি ফ্লাইট থাকায় কাজটা কঠিন।’

ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশকে স্ট্যানলির স্থানীয় দল ও দ্বীপে আসা জাহাজের নাবিকদের মধ্যে ম্যাচ হতো। ২০০১ সালে ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হয়। এরপর পৃষ্ঠপোষকতা ও তহবিল সংগ্রহের মাধ্যমে ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পায় তারা। সিরিজের প্রথম দিনেই কোস্টারিকার বিপক্ষে ১১২ ও ১৪৪ রানের লক্ষ্য সহজে তাড়া করে জয় তুলে নেয় স্বাগতিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

1

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

2

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

3

রিয়ালে থেকে প্রতিভার অপচয় করছেন এন্দ্রিক

4

কোচের পদ হারিয়ে আশরাফুল বললেন, ‘অবিচার করা হয়নি’

5

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইর

6

বাব আল-মান্দেবে সংঘর্ষ, ৪৭ পাকিস্তানিসহ সৌদি জোটের ৮৫ সেনা আ

7

কানাডার প্রতিমন্ত্রীর সফ‌রে ৪ কোটি ৫০ লাখ ডলারের নতুন বিনিয়

8

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

9

কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

10

কমলা শাড়িতে মোহনীয় পরীমনি

11

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

12

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

13

পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি ছেলেদের

14

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

15

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করায় শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

16

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোট দেয়ায় বাংলাদেশি প্রবাসীর বি

17

ভারতের সেবা খাতে চার মাসের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি

18

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

19

মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা

20