Jahirul Hasan
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ভারতের বিমান বাহিনীর জন্য ভূ-পৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে কিনছে দেশটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠকের সময় এই প্রস্তাব দেওয়া হয়। প্রতিরক্ষা ও জ্বালানিসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

ভারতে ‘সুদর্শন’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের প্রতিহত করতে সফল ভূমিকা রেখেছিল। সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূরত্বের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে শত্রুপক্ষের বিমান নিজ আকাশসীমাতেও নিরাপদ থাকে না। ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র জানান, এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ৩১৪ কিলোমিটার দূরে থাকা পাকিস্তান বিমান বাহিনীর একটি নজরদারি বিমান ধ্বংস করা হয়েছিল, যা দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র আঘাতের রেকর্ড।

২০১৮ সালের চুক্তি অনুযায়ী পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ভারত ইতোমধ্যে পেয়েছে এবং পঞ্চমটি আগামী নভেম্বরের মধ্যে হস্তান্তরিত হবে। নতুন চুক্তি স্বাক্ষরিত হলে তিন বছরের মধ্যে সরবরাহ শুরু হতে পারে পরবর্তী ইউনিটগুলো। 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালন ডি’অরের জন্য ‘ভিক্ষা’ চাইবেন না ইয়ামাল

1

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

2

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

3

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

4

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাস

5

খেলোয়াড়দের পছন্দসই ম্যাচ বেছে নেওয়াকে পাগলামি বললেন টুখেল

6

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

7

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

8

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ

9

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

10

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

11

‘মেসির চেয়েও ভালো ফুটবল খেলছে ইয়ামাল’

12

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

13

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান

14

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

15

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

16

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

17

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

18

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

19

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

20