Jahirul Hasan
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই সঙ্গে শহরটির আশপাশের কয়েকটি গ্রামেও ব্যাপক তল্লাশি ও অভিযান পরিচালনা করেছে তারা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে শুক্রবার (৩০ অক্টোবর) আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে ইসরায়েলি সেনারা পূর্ব নাবলুসে প্রবেশ করে। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফের (আ.) সমাধিস্থলে অভিযান চালায় তারা।

এরপর আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তছনছ করার অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

1

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের নারকীয় তাণ্ডব: বাড়িঘর ভাঙচুর ও লুটপ

2

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

3

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্

4

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব, সংসদে এমপি মুজিবুরের অভি

5

সিপিএলে দল পেলেন মিরাজ

6

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

7

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্

8

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

9

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

10

এনসিপির ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘ

11

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

12

যুক্তরাষ্ট্রের ওরেগনে শিশুদের স্কুলে বন্দুক হামলা, হামলাকারী

13

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

14

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

15

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

16

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের ফুটবলে জনপ্রিয়তার জোয়ার

17

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ হেফাজতে জাপানি সাংবাদিক

18

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ

19

মেইল ভোট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল মার্কিন সুপ্রিম ক

20