Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘শত্রু’ হিসেবে বিবেচনা করবে হোয়াইট হাউস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দটির পরিবর্তে বহুল স্বীকৃত ও অধিক যথাযথ নতুন পরিভাষা ‘সুপার ইন্টেলিজেন্স’ ব্যবহার না করলে হোয়াইট হাউস সংশ্লিষ্ট ব্যক্তিদের শত্রু হিসেবে বিবেচনা করবে।

এর এক সপ্তাহ আগে কৃত্রিম বুদ্ধিমত্তার নাম পরিবর্তন করে ‘সুপার ইন্টেলিজেন্স’ করার নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। প্রযুক্তিটির সক্ষমতাকে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে এই নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে তাঁর প্রশাসন।

হোয়াইট হাউসের ওয়েবসাইটেও এআই শব্দের পরিবর্তে ‘এসআই’ ব্যবহার করা হয়েছে। তবে ওয়েবসাইটের ঠিকানা এখনো ai.gov রয়েছে।

দ্রুত বিকাশমান এই প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশে এআই এজেন্টের সরকারি ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনার পর প্রযুক্তিটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। তবে ট্রাম্প এআই উন্নয়নে নিয়ন্ত্রণ আরোপের আহ্বানগুলোকে গুরুত্ব না দিয়ে প্রযুক্তিটিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য ইতিবাচক হিসেবে তুলে ধরছেন।

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও তাঁর এআই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের উদ্যোগের সঙ্গে মিল রেখে তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্সএআইয়ের নাম পরিবর্তন করে স্পেসএক্সএসআই করার কথা জানিয়েছেন তিনি।

এদিকে, ট্রাম্পের নাম পরিবর্তনের উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ এবং লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছেন তিনি। নিজের পছন্দের নাম ব্যবহার না করায় অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকদের হোয়াইট হাউসের কিছু অনুষ্ঠানে প্রবেশেও বাধা দিয়েছিল তাঁর প্রশাসন।

সূত্র: পলিটিকো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

1

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

2

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছ

3

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদল নেতাদের নিয়ে বিএনপি

4

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

5

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

6

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

7

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

8

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

9

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সর

10

তুরস্কের কোচ হলেন সেরগেন ইয়ালচিন

11

‘অনেক সময় এটা হয়, বাজে দিন’, ৮ উইকেটে হেরে বললেন শান্ত

12

সাদা শাড়িতেও মোহময়ী মিম

13

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

14

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

15

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

16

ভোটের প্রক্রিয়া ও জুলাই সনদ ইস্যুতে একমত সরকারি ও বিরোধী দল

17

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁন

18

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাস

19

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

20