Jahirul Hasan
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে লজ্জা দিলো বাংলাদেশ, ঠাট্টার শিকার ইংল্যান্ড!

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেয়েছে। তারপর স্বাভাবিকভাবে সমালোচিত হচ্ছে অজিক্রিকেট দল। পাশাপাশি বিদ্রূপের শিকার হয়েছে ইংল্যান্ডও!

হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজের চমৎকার পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জিতেছে বাংলাদেশ। এমন সাফল্যে ক্রিকেট বিশ্ব তাদের অভিনন্দনে সিক্ত করেছে। অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেটও ঠাট্টা-তামাশার শিকার হলো। ২০২৫-২৬ অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-১ ব্যবধানে উড়ে গেছে ইংল্যান্ড।

আইসল্যান্ড ক্রিকেট টিমের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ইংল্যান্ডকে খোঁচা দেওয়া হয়েছে। তারা মনে করিয়ে দিয়েছে, গত ১৫ বছরে ইংল্যান্ড ও বাংলাদেশ অস্ট্রেলিয়ায় সমান সংখ্যক টেস্ট ম্যাচ জিতেছে।

আইসল্যান্ড ক্রিকেট এক্স-এ পোস্ট করেছে, ‘মজার তথ্য: গত ১৫ বছরে ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় যত টেস্ট জিতেছে, একই সংখ্যক টেস্ট এখন জিতেছে বাংলাদেশ।’

সত্যিই তাই, ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ও ধনী ইংল্যান্ড গত ১৫ বছরে একটি টেস্টই জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বীর মাটিতে। এক্স এর পোস্টটি পরে ভাইরাল হয়েছে। কেউ কেউ বলছে গত ১৫ বছরে অস্ট্রেলিয়ায় একমাত্র টেস্ট খেলে জিতেছে বাংলাদেশ, যেখানে একই সময়ে ইংল্যান্ড ২০টি ম্যাচ খেলে জয় দেখেছে একটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির ব্রিকস ফোরামে যোগ দিচ্ছেন না ইরানের স্পিকার

1

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

2

ভোটের প্রক্রিয়া ও জুলাই সনদ ইস্যুতে একমত সরকারি ও বিরোধী দল

3

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

4

ফিফাকে নিয়ে ‘অপতথ্য’ ছড়ানোর অভিযোগ

5

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

6

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

7

নতুন কুঁড়ির উদ্বোধনে প্রধানমন্ত্রী, ‘এই বাংলাদেশ তোমাদেরই গড়

8

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

9

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

10

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

11

ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি দেখলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ

12

সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রস্তুতিমূলক

13

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

14

জেডি ভ্যান্সকে কোণঠাসা করে ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে চু

15

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

16

গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

17

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

18

অপরাধ দমনে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতিতে ব্যর্থ হলে কঠোর ব

19

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা

20