Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি দেখলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করব : পার্থ

ফ্যাসিস্টের ফিরে আসার কোনো পরিস্থিতি তৈরি হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 

তিনি বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতা মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণ এবং দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে কার্যপ্রণালি বিধি ১৪৭ অনুসারে আনীত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পার্থ বলেন, আমি মনে করি, গোপালগঞ্জে যে-সব কাজ করা হচ্ছে, সেগুলো শুধুমাত্র অ্যাটেনশন নেওয়ার জন্য করা হচ্ছে। আরেকটা পলিটিক্যাল ব্লাফ দেওয়া হয়েছিল যে ডিসেম্বরে আসা হবে। এই ব্লাফকে ডাইভার্ট করার জন্য, তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য সেখানে বসে এসব করা হচ্ছে। এর বাইরে আর কিছু না। আমরা দেশ পরিচালনার দিকে মনোযোগ দিই। আমাদের এই মানসিকতা থাকা উচিত, যে ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি, ইনশাআল্লাহ কোনো ফর্মে ওই ফ্যাসিস্টের আসার কোনো অবস্থা দেখলে আমরা সবাই এক হয়ে ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে থাকব।

জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে একটি গোষ্ঠীকে ধনী করার উদ্দেশ্যে দেশে গ্যাস অনুসন্ধান না করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। পরে এলএনজি স্পট মার্কেট থেকে বেশি দামে গ্যাস আমদানি করে ওই গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এই ১৭ বছর যাবৎ একটা গোষ্ঠীকে বড়লোক বানানোর জন্য কোনো গ্যাস খনন না করে, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে সারা এলএনজি স্পট মার্কেট থেকে বিদেশ থেকে কত টাকা দিয়ে বেশি করে আনা যায়, শুধুমাত্র বিলিয়নিয়ার বানানোর জন্য কিছু গোষ্ঠীকে এই জ্বালানি নষ্ট করা হয়েছে।

পার্থ বলেন, বর্তমান সরকার রাতারাতি এসব সমস্যার সমাধান করতে পারবে না। কারণ, দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে সরকার দায়িত্ব নিয়েছে।

আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের অর্থনীতির যতটা ক্ষতি করেছে, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে।

শ্রমিক অসন্তোষ ও শিল্প খাতের পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান পার্থ। তিনি বলেন, সরকারের ভুলত্রুটি নিয়ে সমালোচনা করা যাবে। সরকারের কর্মকাণ্ডের সমালোচনায় কোনো আপত্তি নেই। তবে জাতীয় সংকটের সময় সবাইকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।

শ্রমিক আন্দোলনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সংবাদপত্রে এ আন্দোলন আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে কোনো শ্রমিক নিজের জীবিকার উৎস তৈরি পোশাক কারখানা ভাঙচুর করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন না।

তিনি বলেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতি রয়েছে। তবে এসব সমস্যা গত সাত মাসে তৈরি হয়নি। দুর্নীতি সারা বাংলাদেশের একটি ব্যাধি এবং এটি শুধু কোনো একটি দলের সঙ্গে সম্পর্কিত বিষয় নয়, বরং নৈতিকতার সংকট।

তিনি অভিযোগ করে বলেন, ভারতে অবস্থান করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য রাজনৈতিক সম্প্রীতি ও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি নষ্ট করা।

পার্থ বলেন, তারা পছন্দ করছে না যে একটা দেশ গণতান্ত্রিক ধারায় উন্নয়নের দিকে যাচ্ছে। এই যে আমরা ফ্যামিলি কার্ডের দিকে যাচ্ছি, কৃষক কার্ডের দিকে যাচ্ছি, আপনাদের সঙ্গে আমাদের একটা হারমনি আছে।

বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা করে তিনি বলেন, এখন সংবাদপত্র খুললে রাষ্ট্রীয় মদদে গুম-খুনের খবর দেখা যায় না। এস আলম, দরবেশ বা বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুর মতো ব্যক্তিদের নিয়েও আগের মতো খবর দেখতে হয় না। এসব পরিবর্তন অনেকের ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করে বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা কিংবা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

1

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

2

ঢাকা পরিচ্ছন্নতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে লাগাতে চান প

3

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

4

আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ

5

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব

6

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন— পাশে দাঁড়িয়ে ছবি ত

7

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

8

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

9

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

10

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

11

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

12

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

13

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

14

বিবাহবিচ্ছেদের পর মদে আসক্তি, ২৬ দিন রিহ্যাবে ছিলেন ভারতীয় ক

15

আইসিসির স্বীকৃতি পেতেই পাকিস্তানের সাবেক তারকাকে কোচ করল এনপ

16

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

17

তারেক রহমানের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদে

18

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক

19

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

20