Jahirul Hasan
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা চীন সরাসরি নাকচ করেছে। বেইজিং বলেছে, তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ বা একতরফা নিষেধাজ্ঞা পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কোনো সমাধান আনতে পারবে না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার একথা বলেন।

এসময় তিনি ইরানের ওপর অর্থনৈতিক চাপ না বাড়িয়ে বরং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে হাঁটার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক জয় কিংবা আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসতে থাকার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ বা চরম অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করেছেন।

এর আওতায় বিশ্বের যে কোনও দেশ বা প্রতিষ্ঠান ইরানের সঙ্গে কোনো প্রকার লেনদেন বা ব্যবসা অব্যাহত রাখলে তাকে ‘ভয়াবহ’ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরানের অর্থনীতিকে একঘরে করার ট্রাম্পের এই প্রচেষ্টায় চীনকে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে চীন এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেছেন, “নিষেধাজ্ঞা ও চাপ সমস্যা সমাধানে সহায়ক হবে না।” তিনি আরও বলেন, “চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে।”

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকিকে ‘অবৈধ এবং অমানবিক’ বলে নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। ওদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি নতুন নিষেধাজ্ঞার হুমকিকে বিশ্ব অর্থনীতির জন্য হুমকিস্বরূপ বলে অভিহিত করেছেন।

ইরানের অর্থনীতিতে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎস হয়ে আছে চীন। তবে ইরান যুদ্ধে চীন সতর্ক কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। তারা ইরান ও যুক্তরাষ্ট্র উভয়পক্ষের সঙ্গেই যোগাযোগের পথ খোলা রেখেছে। 

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

1

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

2

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

3

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

4

বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্র

5

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ঘুরেফিরে ম্যান সিটির রায়

6

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

7

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

8

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

9

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি'র সুযোগ পেলেন বেরোবি শিক্

10

ইরানের একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক

11

যুক্তরাষ্ট্রে ইতিহাস লিখলেন কাভান

12

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

13

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

14

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিব

15

মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্

16

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

17

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

18

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

19

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

20