Jahirul Hasan
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখানি ও দোয়া মাহফিল

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মো. সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখানি উপলক্ষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ মালংচড়া গ্রামে সোহেল পুস্তির নিজ বাড়িতে এ কুলখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাগেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেমায়েত বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এমএ কাইয়ুম চুন্নু মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর সরদার। এছাড়া উপজেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক সরদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নাগেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান পুস্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লে

1

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

2

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

3

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

4

অভিজিতের পর আটক নেহা বোরাও

5

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

6

রিয়াদ ও মদিনায় ড্রোন ভূপাতিত করল সৌদি

7

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

8

বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানে

9

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

10

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

11

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বেরোবি ছাত্রদলের পরিচ্ছন্নত

12

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

13

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

14

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

15

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

16

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বর

17

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

18

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

19

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

20