Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার সরকারি সফরে মালদ্বীপে পৌঁছেন পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে তিনি ২৫ থেকে ২৭ জুলাই মালদ্বীপ সফর করছেন।

মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সফরকে দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করে। এতে বলা হয়, এই সফর ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের ভিত্তি তৈরি করবে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে মালদ্বীপে পৌঁছান ড. খালিলুর রহমান।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করা, বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া, উভয় পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবে এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, জনশক্তি কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। মালদ্বীপে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

1

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ

2

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

3

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

4

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

5

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

6

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

7

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

8

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

9

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

10

আইপিএলের আর্থিক লেনদেন নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

11

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

12

৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের অভিনন্দন

13

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

14

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের জন্য ২০২৮ অলিম্পিক গুরুত্বপূর্ণ

15

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

16

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

17

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

18

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজের প্রথম বাংলা ফন্ট “ইনকিলাব” নিয়

19

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

20