Jahirul Hasan
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ফিলিপাইনে মৌসুমি ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড় লুইস ও মায়মায়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি লুইস ও মায়মে নামে দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

বিশেষ করে লুজন দ্বীপ এবং ভিসায়াসের কিছু এলাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর পানি উপচে পড়ায় অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার পানিতে বেশ কিছু সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হয়েছে।

এনডিআরআরএমসি জানিয়েছে, স্থানীয় প্রশাসন জাতীয় সংস্থা ও স্থানীয় সরকার ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিভিন্ন প্রদেশে সড়ক, সেতু ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা ও মানুষের জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্যাকবলিত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং পানির সংকটও দেখা দিয়েছে। আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট দলগুলো কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ কারণে নিচু ও ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দেওয়া সরিয়ে নেয়ার নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর সহায়তা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে সরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

1

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

2

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

3

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

4

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

5

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

6

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

7

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

8

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছ

9

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

10

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্ব

11

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

12

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

13

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন ; সর্বত্র নারীর অধিকার প্রতিষ

14

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

15

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

16

বেরোবির বিজয়-২৪ হলের প্রভোস্ট হলেন ড. মো. হারুন-আল-রশীদ

17

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

18

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

19

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

20