Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে ইহুদি রেবেকা

 জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অন্তত একজনের বিরোধিতার কারণে তার প্রার্থিতা এখনও অনিশ্চয়তায়।

বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায় করতে না পারলে শীর্ষ পদে তার আসীন হওয়ার পথ কঠিন হয়ে উঠতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক অনানুষ্ঠানিক ভোটে (স্ট্র পোল) অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন ৭০ বছর বয়সী গ্রিনস্প্যান। নির্বাচিত হলে তিনি হবেন জাতিসংঘের প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব। 

বর্তমানে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রধান। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। তার উত্তরসূরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন।

তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনও একটির ভেটো তার প্রার্থিতা আটকে দিতে পারে। গোপন ভোটের কারণে কোন দেশ তার বিরোধিতা করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গ্রিনস্প্যানের কূটনৈতিক অভিজ্ঞতা তার বড় শক্তি। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি চালু রাখতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চুক্তির আওতায় এক বছরে প্রায় ৩ কোটি ২০ লাখ টন শস্য রফতানি হয়। তবে চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার সমালোচনা করায় মস্কোর ভেটোর আশঙ্কাও রয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতেও তার অবস্থান আলোচনায় এসেছে। পোলিশ ইহুদি শরণার্থী পরিবারের সন্তান গ্রিনস্প্যান গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তার নেতৃত্বে আঙ্কটাডের বিভিন্ন প্রতিবেদনে ফিলিস্তিনি অর্থনীতির ওপর ইসরায়েলি দখলদারত্ব ও বিধিনিষেধের প্রভাব তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রার্থী হওয়ায় ট্রাম্প প্রশাসনকে সংস্কারের বিষয়ে আশ্বস্ত করাই হবে তার বড় চ্যালেঞ্জ। ট্রাম্প বরাবরই জাতিসংঘের কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের পক্ষে। ফলে সংস্থাটিকে সংস্কারের বিষয়ে গ্রিনস্প্যানের পরিকল্পনা ওয়াশিংটনের প্রত্যাশার সঙ্গে কতটা মেলে, তার ওপরই তার প্রার্থিতার ভাগ্য অনেকাংশে নির্ভর করছে।

গ্রিনস্প্যানের ভাষ্য, জাতিসংঘকে আরও সাহসী হতে হবে এবং পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। তার মতে, কূটনৈতিক আলোচনায় একাধিক উদ্যোগ ব্যর্থ হলেও শান্তির জন্য চেষ্টা থামানো যাবে না। 

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন হামলা হলে কোনো সীমাবদ্ধতা ছাড়া পাল্টা হামলার নির্দেশ মো

1

মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রী

2

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

3

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

4

মার্কিন হামলার আগেই আঘাত হানতে পারে ইরান

5

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

6

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

7

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

8

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

9

বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া সেই কবির দিলেন রাজনীতি ছাড়ার ইঙ্

10

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

11

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

12

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খ

13

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব

14

তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ে

15

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

16

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

17

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট

18

লিগে সেরা শুরুর রেকর্ড ছুঁয়েও হতাশ আর্সেনাল কোচ

19

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

20