Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

ব্রাজিল জাতীয় দলে অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের ওপর আস্থা রাখার সিদ্ধান্তে অনড় ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। নিজের এই নীতিগত অবস্থানের কড়া সুরেই সাফাই গাইলেন তিনি। ইএসপিএনকে দেওয়া আনচেলত্তির সাক্ষাৎকারের বরাতে গোলডটকম এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে জাতীয় দলের এমন খোলনলচে বদলে ফেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা। তার যুক্তি ছিল- কেবল বয়সের অজুহাতে কোনো খেলোয়াড়কে দল থেকে ছাঁটাই করা ঠিক নয়, যদি মাঠে দলের জন্য বাড়তি কিছু দেওয়ার সামর্থ্য তার থাকে।

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের যে দল ঘোষণা করেছেন আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপের দলে থাকা মাত্র ৯ জন জায়গা পেয়েছেন স্কোয়াডে। বাকিদের মধ্যে ৮ জনেরই এখনো জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি।

সিলভার মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘একটা বিষয় একদম পরিষ্কার- ৩৪ বা ৩৫ বছর বয়সী কোনো খেলোয়াড় কখনো দলের ভবিষ্যৎ হতে পারে না। তারা কেবল বর্তমান। এই বয়সের কোনো খেলোয়াড় যদি বড় কোনো টুর্নামেন্টের জন্য শতভাগ প্রস্তুত থাকে, তবে অবশ্যই সে জাতীয় দলে সুযোগ পাবে। তবে এই মুহূর্তে তরুণদের সুযোগ দেওয়াটাই আমাদের প্রধান অগ্রাধিকার।

অভিজ্ঞ ও তরুণের মেলবন্ধনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এটি একটি ভারসাম্যপূর্ণ দল। যেখানে এমন কিছু ফুটবলার আছে, যারা এর আগে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছে। এই অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

ঘোষিত এই দলে এমন কিছু মুখ রয়েছেন, যারা আগে কখনোই ব্রাজিলের মূল জাতীয় দলের জার্সি গায়ে চাপাননি।

এ বিষয়ে আনচেলত্তির বক্তব্য, আমাদের এমন কিছু তরুণ প্রতিভাবান ফুটবলার রয়েছে, যাদের আগামী বছরগুলোতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার মতো সব গুণাবলি আছে। এর পাশাপাশি ব্রাজিলিয়ান লিগে দারুণ ছন্দে থাকা কিছু খেলোয়াড়কেও সুযোগ দেওয়া হয়েছে।

চলতি বছরের বিশ্বকাপে শেষ ষোলো থেকেই ব্রাজিলের বিদায়ের পর তরুণদের নিয়ে নতুন এক যাত্রা শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই প্রধান কোচ ২০৩০ বিশ্বকাপকে পাখির চোখ করে এখনই পুনর্গঠনের কাজ শুরু করে দিতে চান।

আনচেলত্তি বলেন, আমাদের সেইসব তরুণ ফুটবলারদের অগ্রাধিকার দিতে হবে, যারা আগামী বিশ্বকাপ বা কোপা আমেরিকায় খেলার মতো সঠিক বয়সে থাকবে।

ভবিষ্যতের রূপরেখা স্পষ্ট করে তিনি আরও যোগ করেন, আমাদের হাতে এখন পর্যাপ্ত সময় আছে ধীরেসুস্থে পরিকল্পনা গুছিয়ে নেওয়ার, নিজেদের সুবিধাজনক গতিতে কাজ করার এবং সবাইকে সঠিকভাবে যাচাই-বাছাই করার। আমাদের চিন্তাভাবনা খুব পরিষ্কার- ফুটবলারদের একটি নতুন প্রজন্ম তৈরি করা। আমরা সময় নিয়ে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্তগুলোই নিতে চাই।

সূত্র: গোলডটকম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাঘ দিবস আজ

1

শোকাহত মেসির পাশে রোনালদো

2

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

3

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

4

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

5

ছয় মাসেও দেখা নেই নেই, মোজতবা খামেনি নিয়ে সন্দেহ বাড়ছে

6

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

7

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

8

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

9

মধ্যপ্রাচ্য থেকে সেনার সংখ্যা কমিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরা

10

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

11

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

12

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

13

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

14

প্রতিশ্রুতি ভঙ্গ, জনমত উপেক্ষা করে সংসদে বিল পাস করছে সরকার

15

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

16

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

17

ভারতের পরমাণু ভাণ্ডারে কত অস্ত্র, সামনে এল নতুন হিসাব

18

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট

19

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

20