Jahirul Hasan
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার


মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে আন্দোলনকারীরা। এ দাবিতে দুই মাসের বেশি সময় ধরে তারা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছেন।

তবে সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৪ এপ্রিল) একটি সূতের বরাতে জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে বহিষ্কার করার কোনো পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নেই।

সূত্রটি বলেছেন, তারা ৫৭ বছর বয়সী এ মন্ত্রীর সঙ্গে আছেন।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছেন, “জনগণ আমাদের সরকার গঠনের রায় দিয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ করব। সরকার জাতীয় পরীক্ষা সংস্থার সমস্যাগুলো তালিকা তৈরির কাজ করছে এবং এসব সমস্যাগুলো দ্রুতই সমাধান করবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অনেক গ্যাংয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা আসছে।”

গত সোমবার যন্তর মন্তরের বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে মার্চ করেন। এ সময় তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এরপর থেকেই আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায়। কংগ্রেসসহ ভারতের অন্যান্য বিরোধী দল এই বিক্ষোভে সমর্থন জানিয়েছে।

ধর্মেন্দ্র প্রধান ভারতের ওড়িশা রাজ্যের রাজনীতিবিদ। তিনি মোদি সরকারের শিক্ষামন্ত্রীর বড় দায়িত্ব পালন করছেন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর পদত্যাগের চাপে পড়েছেন তিনি।

সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

1

রোনালদোর চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ভাঙতে পারেন যারা

2

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

3

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

4

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

5

প্রতিশ্রুতি ভঙ্গ, জনমত উপেক্ষা করে সংসদে বিল পাস করছে সরকার

6

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

7

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

8

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৬ হাজার

9

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

10

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

11

ডামুড্যায় পৌর শ্রমিকদল নেতার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্

12

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

13

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

14

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

15

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

16

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

17

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

18

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

19

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

20