Jahirul Hasan
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডাকে অনুরোধ

বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন‌্য কানাডাকে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাক্ষাতে এ‌লে তি‌নি এ অনু‌রোধ ক‌রেন।

প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে কানাডার ভূমিকার প্রশংসা করেন।
তিনি দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কানাডায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর রূপকল্প তুলে ধরেন এবং সৃজনশীল অর্থনীতির গুরুত্ব, বিশেষ করে এতে নারীদের ভূমিকার ওপর আলোকপাত করেন।

প্রতিমন্ত্রী সন্তোষের সঙ্গে উল্লেখ করেন যে, ২০২৫ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪.০ বিলিয়ন কানাডিয়ান ডলারে উন্নীত হয়েছে। তিনি বাণিজ্যকে আরও বৈচিত্র্যময় করার এবং কানাডা থেকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। 

পাশাপাশি তিনি কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দেন।

তিনি কানাডার উন্নয়ন সহায়তার প্রশংসা করেন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য আরও তিন বছর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্তের জন্য কানাডাকে ধন্যবাদ জানান। 

তিনি বাংলাদেশি নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ করেন। অবৈধ অভিবাসন রোধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে দক্ষ অভিবাসনের সুযোগ আরও বাড়বে।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী কানাডার অব্যাহত সমর্থনের গভীর প্রশংসা করেন এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় কানাডার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 

তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে, ১৯ নভেম্বরের আন্তর্জাতিক বিচার আদালতের রায় পুরোপুরি বাস্তবায়নে এবং প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সমর্থন কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

1

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

2

আমার মাদকববিরোধী অভিযান চলমান থাকবে: ইশরাক

3

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

4

দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি

5

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

6

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

7

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প

8

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

9

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

10

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

11

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

12

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয়

13

ইরান যুদ্ধে ট্রাম্পের সামরিক তৎপরতায় উদ্বিগ্ন এশিয়ার মার্কিন

14

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

15

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

16

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

17

বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

18

কথা ছিল নেতৃত্ব দেওয়ার, কিন্তু অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলর

19

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

20