Jahirul Hasan
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চালক র‌্যাবের জলে আটক

 মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে চাপা দিয়ে পালিয়ে যাওয়া সেই ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামি হলেন, গাড়ি চালক শাহজাহান (৬০)। তার পিতার নাম মৃত তদবীর। বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার রাড়ীকান্দী গ্রামে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনি. সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত (৮ সেপ্টেম্বর) ২০২৫  দুপুর ১২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় মাওয়া টু ঢাকাগামী মহাসড়কের সার্ভিস লেনের উপর একটি গাড়ি পিছন দিক থেকে বেপরোয়া ও দ্রুত গতিতে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তেঘরিয়া এলাকার একটি গ্যারেজে কর্মরত সোহাগ ওরফে সামসুল হক (৩০) গুরুতর আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২৮, তারিখ- ১০/০৯/২০২৫, ধারা- ৯৮/১০৫, সড়ক পরিবহন আইন ২০১৮।

মামলার তদন্তকারী কর্মকর্তার প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামি শাহজাহানকে জুরাইন এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

1

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

2

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

3

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

4

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

5

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

6

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

7

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

8

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

9

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

10

সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমক

11

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

12

লাখ টাকা ভাতা পেয়েও খেপ খেলছেন ফুটবলাররা, যা বললেন ক্রীড়া প্

13

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

14

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

15

শোকাহত মেসির পাশে রোনালদো

16

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়

17

৯ গোলের লজ্জা ও নাইটক্লাব কাণ্ড: বাফুফের সভাও স্থগিত

18

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

19

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

20