Jahirul Hasan
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইয়ামালকে তিনবার ভোট দিয়েছেন মেসি, তালিকায় আর্জেন্টিনা ও বার্সা সতীর্থরাও

ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বোচ্চ আটবার শিরোপা জিতে পুরস্কারটাকে রীতিমতো নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। তবে শুধু পুরস্কার জিতেই নয়, বিজয়ী নির্বাচনেও সক্রিয় ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা।

সম্প্রতি ব্যালন ডি’অরের অফিসিয়াল ওয়েবসাইটে মেসির অংশ নেওয়া মোট ১১টি ভোটের পর্যালোচনা প্রকাশ করা হয়েছে, যেখানে উঠে এসেছে তার পছন্দের সেরা ফুটবলারদের তালিকা।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে ব্যালন ডি’অরের জুরি বোর্ডে ভোট দিয়েছিলেন মেসি। এরপর ২০২১ সাল থেকে তিনি অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার ‘কোপা ট্রফি’ নির্বাচনের ভোটেও অংশ নিচ্ছেন।

ব্যালন ডি’অরের ভোটে মেসি একচেটিয়াভাবে সেই সব খেলোয়াড়দেরই বেছে নিয়েছিলেন, যারা বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ ছিলেন। এর মধ্যে আন্দ্রেস ইনিয়েস্তা ছিলেন মেসির সবচেয়ে নিয়মিত পছন্দ। তার পাঁচবারের ভোটের প্রতিবারই ইনিয়েস্তা সেরা তিনে ছিলেন এবং দুবার হয়েছেন প্রথম।

মেসির অন্যতম তাৎপর্যপূর্ণ ভোট ছিল ২০১৪ সালে, ব্রাজিল বিশ্বকাপ ফাইনালের পর। সেবার তিনি ডি মারিয়াকে প্রথম এবং মাশ্চেরানোকে তৃতীয় স্থানে রেখেছিলেন। (উল্লেখ্য, ভোটের নিয়ম অনুযায়ী প্রথম পছন্দের জন্য ৫ পয়েন্ট, দ্বিতীয় পছন্দের জন্য ৩ পয়েন্ট এবং তৃতীয় পছন্দের জন্য ১ পয়েন্ট দেওয়া হয়)।

কোপা ট্রফির ছয়টি আসরে ভোট দিয়েছেন মেসি। এর মধ্যে তার সর্বশেষ ভোটটি ছিল অত্যন্ত নির্ণায়ক; পাউ কুবার্সির বিপক্ষে ৯৬-৯৪ ভোটের ব্যবধানে লামিনে ইয়ামালের জয়ের পেছনে মেসির ভোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যালন ডি’অরে মেসির সব ভোট

২০১১: জাভি হার্নান্দেজ (১ম), আন্দ্রেস ইনিয়েস্তা (২য়) ও সার্জিও আগুয়েরো (৩য়)।
২০১২: আন্দ্রেস ইনিয়েস্তা (১ম), জাভি হার্নান্দেজ (২য়) ও সার্জিও আগুয়েরো (৩য়)।
২০১৩: আন্দ্রেস ইনিয়েস্তা (১ম), জাভি হার্নান্দেজ (২য়) ও নেইমার (৩য়)।
২০১৪: এঞ্জেল ডি মারিয়া (১ম), আন্দ্রেস ইনিয়েস্তা (২য়) ও হাভিয়ের মাশ্চেরানো (৩য়)।
২০১৫: লুইস সুয়ারেজ (১ম), নেইমার (২য়) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৩য়)।

কোপা ট্রফিতে মেসির সব ভোট

২০২১: পেদ্রি (১ম), নুনো মেন্দেস (২য়) ও জুড বেলিংহাম (৩য়)।
২০২২: গাভি (১ম), নুনো মেন্দেস (২য়) ও জুড বেলিংহাম (৩য়)।
২০২৩: জামাল মুসিয়ালা (১ম), পেদ্রি (২য়) ও জুড বেলিংহাম (৩য়)।
২০২৪: লামিনে ইয়ামাল (১ম), পাউ কুবার্সি (২য়) ও আলেহান্দ্রো গারনাচো (৩য়)।
২০২৫: লামিনে ইয়ামাল (১ম), দিজিরে দুয়ে (২য়) ও পাউ কুবার্সি (৩য়)।
২০২৬:লামিসে ইয়ামাল (১ম), পাউ কুবার্সি (২য়) ও ইব্রাহিম মাজা (৩য়)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বের

1

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

2

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে

3

কেইনের হাতেই ব্যালন ডি’অর দেখছেন বায়ার্ন কোচ

4

ইরানের একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক

5

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

6

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলে

7

নানা পাটেকরের মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তে যা এলো

8

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে :

9

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

10

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

11

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থ

12

ইনফান্তিনোকে দুর্বল করার অভিযোগ ফিফার

13

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জা

14

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

15

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

16

আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও

17

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

18

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত

19

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষ

20