Jahirul Hasan
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছে। তাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও দেখা গেছে।

শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত মঞ্চে উপস্থিত হন তিনি। সাড়ে ৩টার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে নেতৃত্বে শুরু হয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি।

শোভাযায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো পল্টন এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

কাল থেকেই বিভিন্ন জেলা ও মহানগর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজ নিজ ব্যানার নিয়ে যোগ দিচ্ছেন সমাবেশে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের উপস্থিতি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ছাড়িয়ে আশপাশের এলাকাতেও জমেছে নেতা-কর্মীদের ভিড়।

এ শোভাযাত্রায় ব্যতিক্রমী আয়োজনও নজর কেড়েছে। ঘোড়ার গাড়ি ও হাতিসহ ব্যানার, ফেস্টুনসহ বিশাল মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। নয়াপল্টনে এসব ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এই আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতীয় স্পিনার

1

সাফে খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা–ফারহান

2

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

3

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

4

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষা

5

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপ

6

বিক্ষোভ দমাতে চার সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করল মোদি সরকার

7

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

8

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

9

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কাল

10

সংসদের কার্যক্রমে গবেষণা বাড়াতে বিজ্ঞপ্তি দিয়ে প্রস্তাব আহ্

11

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

12

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

13

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

14

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

15

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

16

হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

17

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

18

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

19

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

20