Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর ঘোষণা করা হবে আগামী ২৬ অক্টোবর। ইতোমধ্যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ম্যাগাজিন কর্তৃপক্ষ। যেখানে নেই বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফায়েল রাফিনিয়ার নাম। কিন্তু টানা ৫ ম্যাচে গোল করা এই তারকার নামটি কেন সেখানে নেই সেই আলোচনা নেটিজেনদের মুখে মুখে। রাফিনিয়া নিজেও অবশ্য ব্যালন ডি’অর প্রসঙ্গ বাদ দিতে বললেন।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্যাম্প ন্যুর ভারী বৃষ্টিও গতকাল থামাতে পারেনি বার্সেলোনাকে। উল্টো যেন ভেজা মাঠ তাদের পক্ষে কাজে নেমে পড়ে। বক্সের মধ্যে দারুণভাবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে হালকা বাঁক নেন রাফিনিয়া, কিন্তু তাকে থামাতে এগিয়ে আসা ফেইনুর্দের দুই ডিফেন্ডার পিছলে মাটিতে পড়ে যান। এরপর মাটি কামড়ানো শটে গোলরক্ষককে পরাস্ত করেছেন ব্রাজিল তারকা।

নম্বর নাইন হিসেবে রাফিনিয়াকে ব্যবহার করছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক, সেই ফলই যেন হাতেনাতে মিলছে। টানা পাঁচ ম্যাচে তিনি ৮টি গোল করেছেন। হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে না পারায় এই কৌশলগত পরিবর্তন আনেন ফ্লিকে। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেছেন রাফিনিয়া। এ ছাড়া লামিনে ইয়ামাল, করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস একটি করে গোল করলে ৫-০ ব্যবধানে বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ আসর শুরু করেছে কাতালানরা।

রাফিনিয়ার দ্বিতীয় গোলটি ছিল ভিন্ন ধরনের। পেদ্রির থ্রু-বল ধরতে নিখুঁত টাইমিংয়ে পেছন থেকে দৌড়ে এসে বলটি পান তিনি। এরপর তার পরিচিত বাঁকানো শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান। এই ভূমিকায় রাফিনিয়ার বুদ্ধিমত্তা, স্থিরতা ও আত্মবিশ্বাস রবার্ট লেভান্ডফস্কি এবং ফেররান তোরেসের কাছ থেকে বার্সা আগে যা পেয়েছে, তার চেয়ে আলাদা। আলভারেজ এলে তিনি কী দিতে পারতেন, সেটিও ভিন্ন হতো। তবে বার্সার দুই প্রান্তে যেহেতু গতি ও ড্রিবলিংয়ের যথেষ্ট সামর্থ্য রয়েছে, সম্ভবত রাফিনিয়ার এই বৈশিষ্ট্যই তাদের প্রয়োজন।

ব্রাজিল ফরোয়ার্ড নিজেরও তো এমন ফর্মের প্রয়োজন ছিল। ২০২৫ সালের ব্যালন ডি’অর ভোটে পঞ্চম হওয়ার পর চোটের কারণে বেশ কিছু সময় মাঠের বাইরে থাকা এবং ব্রাজিলের হয়ে হতাশাজনক বিশ্বকাপের কারণে এবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তার। তবে চলতি মৌসুমের শুরুর ধাপে তার উড়ন্ত ফর্ম বারবার সেটি আলোচনায় আনছে।

ব্যালন ডি’অর প্রসঙ্গ তুলতেই বার্সেলোনার অধিনায়ক বলছেন, ‘আমি ব্যালন ডি’অর নিয়ে কথা বলছি না, আমার কথার প্রসঙ্গ বার্সেলোনা। আমরা অসাধারণ একটি মৌসুম কাটাচ্ছি।’ ঘরের মাঠে সমর্থকদের সামনে শুরুটা ভালো হওয়ায় ফুটবলাররা আত্মবিশ্বাস পেয়েছেন বলেও দাবি ২৯ বছর বয়সী রাফিনিয়ার, ‘নিজেদের সমর্থকদের সামনে আমরা প্রায় নিখুঁত ফুটবল খেরছি। শুরু থেকেই আমরা ভালো ছিলাম, ম্যাচের নিয়ন্ত্রণও ছিল। এমন শুরু পাওয়া আত্মবিশ্বাস সঞ্চার করে।’ 

তার ক্লাব সতীর্থ ও স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালও দারুণ ফর্মে আছেন। ফেইনুর্দের বিপক্ষে আলতো ফ্রি-কিকে দৃষ্টিনন্দন একটি গোল করেন এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। ইয়ামালের এমন ছন্দময় মুহূর্ত পেয়ে তৃপ্ত রাফিনিয়াও, ‘পরিস্থিতি যখন তার অনুকূলে থাকে না, তখন সে যে মনোযোগ হারিয়ে ফেলে– তা আমি বুঝতে পারি। আমি তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছিলাম। সে গোল পেয়েছে বলে আমি খুবই আনন্দিত। আমার বিশ্বাস, এই গোলটি তার খুব প্রয়োজন ছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

1

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

2

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

3

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

4

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

5

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

6

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

7

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

8

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

9

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

10

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

11

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

12

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

13

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

14

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

15

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

16

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

17

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

18

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

19

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

20