Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দেশটির গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরোর কাছে নিজের পরিচয়পত্র জমা দিয়েছেন সামিনা নাজ। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অবস্থিত গভর্নমেন্ট হাউসে এক বিশেষ অনুষ্ঠানে এ পরিচয়পত্র পেশ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ডেম সিন্ডি কিরো হাইকমিশনার সামিনা নাজকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান।

এসময় হাইকমিশনার নাজ উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। 

পরিচয় পত্র দেওয়া শেষে স্থানীয় রীতি অনুযায়ী গভর্নর জেনারেলের অনুরোধে হাইকমিশনার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বন্ধুত্বের নিদর্শন হিসেবে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান।

হাইকমিশনার নাজ বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি, জনগণের মধ্যে যোগাযোগ, কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে পারস্পরিক সম্পর্ক এবং উন্নয়ন, শান্তি, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা ১৯৭২ সালে হলেও নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশির ক্রমবৃদ্ধি সংখ্যা বিবেচনায় এবং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০২৫ সালে নিউজিল্যান্ডে কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেয়।

নিউজিল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন একইসঙ্গে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়া ও টুভালুর জন্যও দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

1

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

2

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

3

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

4

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

5

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

6

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

7

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

8

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

9

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলা

10

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

11

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছ

12

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

13

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

14

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

15

সেউতার পর এবার মরক্কো-মেলিলা সীমান্তে পুলিশ-অভিবাসনপ্রত্যাশী

16

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্

17

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

18

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

19

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

20