Jahirul Hasan
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল!

২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। ভবিষ্যতে তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি হতে পারেন বলেও আলোচনা শোনা যায়। তিনি নিজেও তেমন সম্ভাবনা উড়িয়ে দেননি। আগে থেকেই রিয়ালের পরিচালনা পর্ষদের সম্মানজনক পদ ছিল নাদালের। এবার তিনি লস ব্লাঙ্কোসদের বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন!

নাদালকে পরিচালক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদনের জন্য সদস্যদের কাছে পেশ করা হবে বলে জানিয়েছে রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটি। পর্ষদ এই নিয়োগটি ‘ডেলিগেটেড মেম্বারস’-এর সাধারণ সভায় পেশ করতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলছে, ‘তার মতো ক্রীড়ামোদী ও এমন উচ্চ ব্যক্তিত্বের একজন আমাদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়াটা রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সকল সমর্থকের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নাদালের ক্রীড়াক্ষেত্রে অবদানের ওপর জোর দিচ্ছে। ৯২টি সিঙ্গেল টাইটেল, দু’বার অলিম্পিকে স্বর্ণপদক, স্পেনের হয়ে পাঁচবার ডেভিস কাপ চ্যাম্পিয়ন এবং লম্বা সময় বিশ্বের এক নম্বর টেনিস তারকা ছিলেন তিনি। তাদের মতে, অর্জিত সম্মানের বাইরেও বিনয়, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা এবং দাতব্য কাজের প্রতি অঙ্গীকারের মতো বিষয় ক্লাবটির নিজস্ব মূল্যবোধেরই প্রতিফলন। এসব মূল্যবোধ রিয়ালের পরিচয়ের অংশ, আর নাদাল তার ক্যারিয়ারজুড়ে এগুলোর মূর্ত প্রতীক হয়ে থেকেছেন এবং এগুলোর পক্ষে কাজ করেছেন।

৪০ বছর বয়সী সাবেক এই টেনিস তারকাও রিয়ালের আমন্ত্রণ গ্রহণ ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালকদের বোর্ডে আমন্ত্রণ জানানোয় আমি প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ দিতে চাই। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি শিখতে এবং আমার সাধ্যমতো অবদান রাখতে উন্মুখ।’

২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দেন নাদাল। তিনি ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি পেরেজের স্থলাভিষিক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ৭৯ বছর বয়সী পেরেজ যদিও গত জুনে আরও চার বছরের মেয়াদে রিয়ালের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্লাবটিতে তার যুগ চলছে দুই দশক ধরে।

প্রসঙ্গত, নাদালের চাচা মিগুয়েল অ্যাঞ্জেল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার হয়ে খেলেছিলেন। কিন্তু এই টেনিস কিংবদন্তি ছোটবেলা থেকেই রিয়ালের ভক্ত। এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাদাল অবসর নেওয়ার পরেও খুব কম সময়ই বাড়িতে থাকার কথা জানিয়ে বলেন, ‘কারণ আমি ভ্রমণ করি, নানা কাজে ব্যস্ত থাকি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

1

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

2

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তির দাবি

3

চ্যাম্পিয়ন হলে কি ভারতের মেয়েরাও ট্রফি প্রত্যাখ্যান করবে?

4

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

5

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়ে

6

পিএসজির নতুন প্রস্তাবও ফিরিয়ে দিলেন জেজে গ্যাব্রিয়েল

7

ডু প্লেসির মানিব্যাগ প্রায় খালি করে দিয়েছেন ‘দামি বন্ধু’ কোহ

8

খেলতে খেলতে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করলেন ববি হাজ্জাজ

9

রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

10

গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভ

11

সম্পত্তির অধিকার রক্ষার আইন নিয়ে জামায়াতের সমালোচনার জবাব চি

12

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প

13

প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক ন

14

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

15

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

16

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

17

রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস জাপানে

18

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

19

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

20