Jahirul Hasan
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস জাপানে

জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ লাখ ৮১ হাজার ২৬ জনে। যা গত বছরের ডিসেম্বরের তুলনায় বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৩১ জন বা ৩ দশমিক ৮ শতাংশ। ফলে জাপানের মোট জনসংখ্যার ৩ দশমিক ৪৮ শতাংশ এখন বিদেশি বাসিন্দা।

শুক্রবার প্রকাশিত দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি (আইএসএ) পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। 

পরিসংখ্যান দেখা যায়, বসবাসের অনুমতির ধরন অনুযায়ী জাপানে সবচেয়ে বেশি রয়েছেন স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিরা। তাদের সংখ্যা মোট ৯ লাখ ৬১ হাজার ৩০০ জন। এরপর রয়েছেন প্রকৌশলী, মানবিক বিষয়ে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সেবায় কর্মরত ৫ লাখ ১৬ হাজার ২০০ জন। এ ছাড়া দেশটিতে শিক্ষার্থী রয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৬০০ জন।

জাপানে বিদেশি বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছেন চীনের নাগরিক। তাদের সংখ্যা মোট ৯ লাখ ৪১ হাজার। এরপর ভিয়েতনামের ৬ লাখ ৯৩ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ার ৪ লাখ ৮ হাজার ৭০০ এবং ফিলিপাইনের ৩ লাখ ৬২ হাজার ৮০০ নাগরিক রয়েছেন।

অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি বিদেশি বাসিন্দা রয়েছেন রাজধানী টোকিওতে। সেখানে বসবাস করছেন ৮ লাখ ২৪ হাজারের বেশি বিদেশি নাগরিক। এরপর রয়েছে ওসাকা, আইচি, কানাগাওয়া ও সাইতামা প্রদেশ।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে ১ কোটি ৯৭ লাখ ৭ হাজার বিদেশি নাগরিক জাপান সফর করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২১ হাজার ৫০০ কম। এছাড়াও অস্থায়ী সফরসহ বিভিন্ন ধরনের অনুমতি নিয়ে আসা বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে। গত বছরের অক্টোবরে এ ধরনের অনুমতি পাওয়ার শর্ত কঠোর করা হয়েছিল। এর প্রভাবেই সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, গত ১ জুলাই পর্যন্ত জাপানে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও ৬৫ হাজার ২০০ বিদেশি নাগরিক দেশটিতে অবস্থান করছিলেন। যা গত জানুয়ারির হিসাবের তুলনায় ৩ হাজার ৩০০ কম। 

সূত্র: দ্যা টাইমস অব জাপান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরেই দুইবার বিধবা হয়েছেন তিনি, গাজার নারীর দুঃসহ জীবন

1

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান

2

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের ন

3

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

4

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য

5

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

6

১৭০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস

7

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

8

শৈশবের বন্ধুর ক্লাবে যোগ দিলেন কৌতিনিয়ো

9

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত কর

10

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

11

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

12

বেরোবির বিজয়-২৪ হলের প্রভোস্ট হলেন ড. মো. হারুন-আল-রশীদ

13

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

14

সাত মাসে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ফিরেছে : শিক্ষ

15

ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে: বিশ্লেষক

16

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

17

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

18

ফের কমেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটের আশঙ্কা

19

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

20