Jahirul Hasan
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, ইরানের হুঁশিয়ারি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বুধবার নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই জাহাজ দুটি জলপথটির একটি অননুমোদিত রুট বা পথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।

একই দিনে দেওয়া অপর এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নজরদারি এবং নিয়ন্ত্রণ আরও জোরদার করতে সামরিক বাহিনী নতুন ব্যবস্থা মোতায়েন করেছে এবং বিদ্যমান ব্যবস্থাগুলোরও আধুনিকায়ন করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানি বাহিনীর সাথে কোনো ধরনের সমন্বয় না করে যেসব জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করছে, সেগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের জাহাজগুলোই মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, চলমান এই সংকট নিরসনে ওয়াশিংটনকে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় শুরু করতে দেওয়া হবে না। তেহরানের এই দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা এবং সব ফ্রন্টে বা রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।

তবে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এক প্রস্তাবে তেহরান সমঝোতার ইঙ্গিতও দিয়েছে। ওই প্রস্তাবে ইরান জানিয়েছে, ওয়াশিংটন যদি তাদের শর্তগুলো মেনে নেয়, তবে শর্ত পূরণের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই তারা হরমুজ প্রণালী আবারও সবার জন্য খুলে দেবে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

1

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

2

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

3

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

4

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে শাহেদ শরীফ খান

5

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

6

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

7

মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি

8

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

9

বিশ্ব বাঘ দিবস আজ

10

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্র

11

শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার

12

সঠিক পরিকল্পনা-প্রস্তুতির মাধ্যমে অনিশ্চয়তা মোকাবিলা করা সম্

13

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

14

৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

15

‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে এস্তোনিয়ার সহায়তা চায় ব

16

উপাচার্যের আশ্বাসে ৩১ অক্টোবর পর্যন্ত বেরোবি কর্মচারীদের অবস

17

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখ

18

আর্জেন্টিনা ম্যাচে আলোচিত সেই কোচকে বরখাস্ত করল মিসর

19

খাল পরিষ্কার ও দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক

20