Jahirul Hasan
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামে কেন নাম দিলেন না মুস্তাফিজ

আইপিএলের সর্বশেষ আসরে রেকর্ড মূল্যে দল পেলেও শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। যা নিয়ে পরে কম জলঘোলা হয়নি। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। 

আসন্ন আইপিএলের মিনি নিলামের আগে ঘুরেফিরে আবারও আলোচনায় ছিলেন মুস্তাফিজ। নিলামের জন্য মুস্তাফিজ নাম নিবন্ধন করেছেন বলেও কদিন আগে জানা যাচ্ছিল। তবে গতকাল (মঙ্গলবার) প্রকাশিত প্রাথমিক তালিকায় টাইগার পেসারের নাম ছিল না। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক নিলাম তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম রয়েছে। মুস্তাফিজের না থাকার বিষয়টি বিসিবির একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন। 

নাম দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কেন নাম দিলেন না মুস্তাফিজ সেই প্রশ্ন উঠতেই পারে। বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানালেন, 'নাম দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত পুরোটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। গত ২৩ নভেম্বর ডেডলাইন ছিল, এর মধ্যে সে রেজিস্ট্রেশন করেনি। বিসিবির হাত নেই এখানে, কারণ বিসিসিআই প্রথমে বিসিবির কাছে জানতে চায় কতজন ইচ্ছুক। এরপর বিসিবি খেলোয়াড়দের জানায়। পরবর্তীতে খেলোয়াড়রাই সবকিছু করে থাকেন।'

মুস্তাফিজের না থাকা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি অন্য কিছু। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গিয়েছে, সবশেষ আইপিএলে তাকে নিয়ে যেভাবে জলঘোলা হয়েছে বিষয়টি ভালোভাবে নেননি মুস্তাফিজ। যে কারণে হয়তো এবারের আসরে খেলতে আগ্রহ প্রকাশ করেননি তিনি। প্রসঙ্গত, সর্বশেষ আইপিএল থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগ পিএসএলে লাহোর কালান্দার্স লুফে নিয়েছিল টাইগার এই পেসারকে। আসন্ন পিএসএলেও হয়তো ফিজকে টুর্নামেন্টটিতে দেখা যেতে পারে। আইপিএল ও পিএসএল প্রায় একই সময়ে মাঠে গড়ানোর কথা রয়েছে।

সবশেষ আইপিএলে তাকে নিয়ে যেভাবে জলঘোলা হয়েছে বিষয়টি ভালোভাবে নেননি মুস্তাফিজও। যে কারণে হয়তো এবারের আসরে খেলতে আগ্রহ প্রকাশ করেননি তিনি। এ ছাড়া একই সময়ে পিএসএল মাঠে গড়ানোয় সেখানেও দেখা যেতে পারে তাকে। 
এদিকে আইপিএলের মিনি নিলামের প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হচ্ছেন–হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল। 

প্রসঙ্গত, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল আসরের আগে ক্রিকেটবিশ্বে অন্যতম আলোচিত নাম ছিল মুস্তাফিজুর রহমান। তাকে ৯.২০ কোটি রুপিতে নিলেও রাজনৈতিক অস্থিরতায় পরে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যার রেশ ধরে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেনি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

1

বিসিবির নতুন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটাররা কে কোন ক্যাটাগ

2

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

3

ড্রয়ের চিন্তা নয়, অস্ট্রেলিয়াকে হারাতেই হবে: অ্যালান ডোনাল্ড

4

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

5

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

6

ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্কের কারণে তদন্তের মুখে ফিফা সভাপত

7

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

8

ইতালিতে ফেরার আগে জিদানের সামনে ২০০৬ সালের ফাইনালের স্মৃতি

9

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

10

প্রতিশ্রুতি ভঙ্গ, জনমত উপেক্ষা করে সংসদে বিল পাস করছে সরকার

11

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দো

12

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

13

বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে ফিফাকে আইনি নোটিস উয়েফার

14

ইয়ামালের ওপর ‘হামলা’ করায় চার ম্যাচ নিষিদ্ধ উরুগুয়ান ফুটবলার

15

মজুত ডিজেল দ্রুত বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

16

উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

17

জিম্বাবুয়ের কাছে হারের ম্যাচে শাস্তি পেল বাংলাদেশ

18

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করায় শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

19

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

20