Jahirul Hasan
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের আনুষ্ঠানিক কাজ ও কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছানোর পর চত্বরে বেশ কিছুক্ষণ তিনি বাইসাইকেল চালান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রেস উইং জানায়, মূলত দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলোর গুণগত মান ও সুবিধা পরখ করতেই নিজে একটি বাইসাইকেল চালিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া ছাত্রীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হবে। মেয়েদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এবং বিদ্যালয়ে আসা-যাওয়া সহজ করতে পর্যায়ক্রমে এ বিতরণের সংখ্যা আরও বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাইকেল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

1

ইরানে স্বল্প ও অত্যন্ত তীব্র হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল-য

2

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

3

আওয়ামী লীগ একটি গোখরা সাপ, সতর্ক থাকুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

4

গোপালগঞ্জের নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

5

দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

6

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

7

রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুট

8

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

9

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য শুরুর পর বেরিয়ে যান বাংলাদেশি

10

কলাম্বিয়ায় যেভাবে সময় কাটাচ্ছেন মিথিলা

11

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

12

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

13

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ঘুরেফিরে ম্যান সিটির রায়

14

নতুন প্রতিভাবান বোলার খুঁজে পেয়েছেন মুশতাক আহমেদ

15

সবাই জানে আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি: ইয়ামাল

16

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

17

হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

18

ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রথম মু

19

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

20