Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে স্বল্প ও অত্যন্ত তীব্র হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে হামলা চালাতে পরিকল্পনা প্রস্তুত করেছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন হামলাটি হবে স্বল্প কিন্তু অত্যন্ত তীব্র।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেই মার্কিন সেনারা হামলা শুরু করবে। এজন্য তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবাদমাধ্যমটিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বলেছেন, হামলাটি হবে স্বল্পকালীন। কিন্তু এর তীব্রতা বেশি থাকবে। তবে কতটা স্বল্প হবে সেটি স্পষ্ট করেননি তারা।

ইরানে হামলার জন্য ১২টি যুদ্ধজাহাজে কয়েক হাজার নৌ ও বিমান সেনাকে প্রস্তুত করে রাখা হয়েছে। যারা এখন নির্দেশনার অপেক্ষায় আছেন।
হামলায় টার্গেট করা হতে পারে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং মিসাইল ও ড্রোন।

একই প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হামলা ও পাল্টা হামলার সময় ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছ সেগুলো আর মেরামত করার সম্ভাবনা নেই।

এরআগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওইদিন তাদের হামলায় ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা নিহত হন।

মার্কিনি ও ইসরায়েলিদের প্রত্যাশা ছিল তাদের হামলার পর ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে ইসলামিক সরকারের পতন ঘটাবে। তবে ইরানি নিরাপত্তাবাহিনীর কঠোরতায় এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি।

তবে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে ইরান অর্থনেতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্

1

পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা

2

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান র

3

অস্ট্রেলিয়াকে লজ্জা দিলো বাংলাদেশ, ঠাট্টার শিকার ইংল্যান্ড!

4

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

5

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থ

6

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এন

7

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

8

মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

9

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

10

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

11

প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

12

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

13

চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে : শফিকুর রহমান

14

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

15

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

16

ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা

17

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

18

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের শিরোপা জিতলো ভারত

19

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

20