Jahirul Hasan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন্ধন’


বিনোদন ডেস্ক :

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে আপাতত পিছিয়ে গেল বহুল প্রতীক্ষিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’-এর মুক্তি। প্রথমে আগামী ২৪ জুলাই ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি আগামী ৯ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

চলচ্চিত্রটির নির্মাতা কামরুজ্জামান জানান, দেশের মানুষের দুর্ভোগের সময়ে উৎসবমুখর পরিবেশে সিনেমা মুক্তি দেওয়া সমীচীন হবে না বলেই মুক্তির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে দর্শকদের জন্য ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

রোমান্টিক ও পারিবারিক আবহে নির্মিত ‘স্নেহের বন্ধন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সৌরভ ফারসী ও আঁখি চৌধুরী। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সৌরভ। তার বিশ্বাস, গল্প, নির্মাণ ও অভিনয়ের সমন্বয়ে ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

নিজের অভিনয়জীবনের শুরু প্রসঙ্গে সৌরভ ফারসী বলেন,
"আমার অভিনয়জীবনের যাত্রা শুরু হয় ২০১৬ সালে ‘তিন গোয়েন্দা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে। এরপর আরটিভির একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগ পাই। শুরুর দিকে নানা তিক্ত অভিজ্ঞতার কারণে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসাই আমাকে বারবার ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে।"

টেলিভিশন নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করেছেন সৌরভ। তিনি জানান, ইতোমধ্যে দুই শতাধিক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন এবং দেশের অধিকাংশ জনপ্রিয় কণ্ঠশিল্পীর গানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বড় পর্দায় তার অভিষেক ঘটে ২০২২ সালের ২৬ আগস্ট মুক্তিপ্রাপ্ত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘আশীর্বাদ’-এর মাধ্যমে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সেই সিনেমায় তার সহশিল্পী ছিলেন লাবণ্য লিসা।

এরপর তিনি অভিনয় করেন এইচ. আর. হাবিব পরিচালিত ‘জলকিরণ’, নির্মাণাধীন ‘আমার সাধের ময়না’, এইচ. এম. শাহাবুদ্দিন পরিচালিত ‘সর্বনাশা পদ্মা’ এবং ইভান মল্লিক পরিচালিত ‘একফোঁটা অশ্রু’-সহ একাধিক চলচ্চিত্রে।

বর্তমানে সৌরভ ফারসীর হাতে রয়েছে প্রায় ডজনখানেক চলচ্চিত্রের কাজ। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন,
"এখন আমার পুরো মনোযোগ শুধুমাত্র চলচ্চিত্রকে ঘিরে। তবে ভালো ও মানসম্মত কোনো বিজ্ঞাপনের প্রস্তাব এলে অবশ্যই কাজ করব। আপাতত আমার অভিনয়জীবনের সব স্বপ্ন ও পরিকল্পনা সিনেমাকেই কেন্দ্র করে।"

নতুন প্রজন্মের সম্ভাবনাময় এই অভিনেতা ধারাবাহিকভাবে নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। মুক্তির তারিখ পরিবর্তন হলেও ‘স্নেহের বন্ধন’ নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা কমেনি বলেই মনে করছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। তাদের বিশ্বাস, ৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি দর্শকদের ভালোবাসা অর্জন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে ন

1

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

2

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

3

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

4

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

5

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে প্রতারণার ফাঁদে পুরুষ

6

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

7

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

8

তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্

9

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

10

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

11

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

12

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

13

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

14

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

15

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

16

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

17

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

18

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

19

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

20