Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানকে সহায়তা না করতে চীনকে ট্রাম্পের সতর্কবার্তা, আশ্বাস পাওয়ার দাবি

ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা না করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে চীন ইরানকে সহায়তা করছে না বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে বলে দাবি করেছেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প ও শির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পারডিউ শুক্রবার সিএনবিসি ও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প শিকে স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চীন ইরানকে সহায়তা বন্ধ করবে কি না, এমন প্রশ্নের জবাবে পারডিউ বলেন, এ বিষয়ে ইতোমধ্যে অগ্রগতি দেখা গেছে। তাঁর দাবি, বৃহস্পতিবার চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে তারা ইরানকে এমন সহায়তা দিচ্ছে না।

তবে একই দিনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ট্রাম্প ও শির বৈঠকের পরও চীনা কর্মকর্তারা ইরানকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপের কারণে তেহরানের সঙ্গে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক সম্পর্ক সীমিত করা হবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। জুলাইয়ে রয়টার্স জানিয়েছিল, ইরান চীনে তৈরি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ৪০০টি উৎক্ষেপণযন্ত্র পাওয়ার প্রত্যাশা করছিল।

এ ছাড়া চীনের সহায়তায় তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান চীন থেকে বিপুল পরিমাণ পণ্য, এমনকি সামরিক সরঞ্জামও কিনছে বলে চলতি মাসে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধের অবসানে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তবে ইরানকে চীনের সহায়তার অভিযোগ নিয়ে শি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সূত্র: রয়টার্স 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর নিজের লক্ষ্য জানালেন সুখি ইত

1

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

2

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

3

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

4

চোটে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন পেদ্রো

5

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

6

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

7

১০০ বছরে এই প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে মুদ্রায় ট্রাম্পের

8

ট্রাম্পের নিষেধাজ্ঞায় হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না ৩ সংবাদমা

9

‘জান্নাত ৩’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

10

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতীমন্ত্রী মীর শা

11

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

12

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

13

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

14

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

15

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর র

16

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্র

17

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্

18

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

19

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

20