Jahirul Hasan
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি জায়গায় পানির পাম্প স্থাপনে বাধা দেওয়ার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন

মিরপুর (ঢাকা) প্রতিনিধি :

সরকারি জায়গায় পানির পাম্প স্থাপনে বাধা প্রদান ও সরকারি উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীর মিরপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মিরপুর ১০ নম্বর সি ব্লক বাড়ি মালিক সোসাইটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সি ব্লকের বাড়ি মালিক, ভাড়াটিয়া, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পানি সবার অধিকার। হাজার হাজার মানুষের দৈনন্দিন পানির প্রয়োজনকে উপেক্ষা করার অধিকার কারো নেই। দীর্ঘদিন ধরে মিরপুর ১০ নম্বর সি ব্লক এলাকায় তীব্র পানি সংকট বিরাজ করছে। এই সংকট নিরসনে সরকারি উদ্যোগে পানির পাম্প স্থাপনের কাজ শুরু হলেও একটি মহল নানাভাবে সেই কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, উন্নয়ন কাজ বন্ধের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারি কাজে বাধা দেওয়া শুধু আইনবিরোধী নয়, মানবতাবিরোধীও বটে। উন্নয়ন হোক সবার জন্য — এই নীতিতে পাম্প স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে এলাকাবাসী একটাই দাবি জানান — ১০ নম্বর সি ব্লকের পানির পাম্প স্থাপনের কাজ নির্বিঘ্নে ও দ্রুত সম্পন্ন করতে হবে।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা উন্নয়ন কাজে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পাম্প স্থাপনের কাজ যেন আর একদিনও বন্ধ না থাকে, তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা অ্যাডভোকেট শাহীনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে বলেন, তিনি ঢাকা-১৬ আসনের সাবেক ফ্যাসিস্ট সরকারের এমপি ইলিয়াস মোল্লা ও ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিকের  আইন উপদেষ্টা ছিলেন। বক্তারা আরো বলেন,উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। পূর্বেও তিনি রাস্তার কাজে বাধা দিয়েছেন এবং রিট করে ১২টি রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে পানির পাম্পের কাজ স্থায়ীভাবে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন।
শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত হয়। তবে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাড়ি মালিক সোসাইটির সভাপতি সালেহ আহমেদ চৌধুরী মানিক, পল্লবী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি ও ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু এবং বাড়ি মালিক সোসাইটির সাধারণ সম্পাদক আসিফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

1

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

2

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

3

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

4

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলো লাখ লাখ মান

5

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত

6

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

7

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

8

সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধা

9

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

10

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন— পাশে দাঁড়িয়ে ছবি ত

11

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

12

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের নারকীয় তাণ্ডব: বাড়িঘর ভাঙচুর ও লুটপ

13

জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত :

14

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

15

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

16

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্

17

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

18

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

19

১৫ লাখ টাকা ছাড়াল মেসির ‘লাস্ট ড্যান্সের’ টিকিট!

20