Jahirul Hasan
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে ওই তিন ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করা হয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজকে প্রায় লক্ষ্যবস্তু করে আইআরজিসি।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নৌ চলাচল কঠোরভাবে সীমিত করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ বলেছে, কেবল ইসলামি প্রজাতন্ত্রের অনুমোদিত পথ ব্যবহার করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে পারবে।

এর জবাবে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ এবং বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা এই প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচলে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

রোববার ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আজ ভোরের দিকে অনুমোদনহীন তিনটি ট্যাঙ্কার হরমুজ প্রণালির অবৈধ চ্যানেল দিয়ে যাওয়ার সময় সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।’’

তবে ওই ট্যাঙ্কারগুলোর নাম বা সেগুলো কোন দেশের; সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি আইআরজিসি। এদিকে, রোববার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বলেছে, এক দিন আগে প্রণালিতে ওমানের খাসাব উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে আগুন ধরে গেছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সামরিক কর্তৃপক্ষ আগুন ধরে যাওয়া ট্যাঙ্কার এবং এর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া শনিবার অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে আরেকটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও জানিয়েছে ইউকেএমটিও।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, ওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা একটি নৌযান থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

তবে ভিন্ন ভিন্ন এসব অগ্নিকাণ্ডের ঘটনা একই কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই তেহরান বলছে, হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গত মাসে বলেছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ হয়ে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে সম্প্রতি এই জলপথ থেকে সব ধরনের মাইন অপসারণ করা হয়েছে বলেও দাবি করেছে সেন্ট্রাল কমান্ড।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

1

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্

2

এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে

3

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

4

বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ক

5

ইউক্রেন ইস্যুতে আবুধাবিতে যোগ দিচ্ছে ফ্রান্স

6

পুনরুদ্ধারের পথে উপসাগরীয় তেলের রপ্তানি, ‘ঝুঁকিতে’ হরমুজ প্

7

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

8

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ, পুলিশে

9

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

10

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

11

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

12

বেকার ভাতা চালুসহ ১৩ ‘শিক্ষা দাবি’ ছাত্র মজলিসের

13

ব্রাজিলে নির্বাচনে হারতেই ফ্লাভিও বলসোনারোর পাসপোর্ট জব্দের

14

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

15

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

16

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়

17

বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

18

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

19

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

20