Jahirul Hasan
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

কোচ হিসেবে ইউরোপের পা রেখেই চমক দেখিয়ে চলেছেন ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস। তার দল মোনাকো ঘরের মাঠে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে। তবে পিএসজি কোচ লুইস এনরিকের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়েছেন মোনাকো কোচ। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিলিয়ান এই মাস্টারমাইন্ড কোচ স্বীকার করেছেন, অনুশীলনে তিনি স্প্যানিশ কোচের অনেক পদ্ধতিই অনুসরণ করেন। তবে তিনি ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ম্যানেজার হিসেবে গণ্য করেন। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।

দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে ব্রাজিলের সাবেক এ ডিফেন্ডার বলেন, প্রথমার্ধে আমাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তবে একটি শীর্ষ সারির দলের বিপক্ষে আমার খেলোয়াড়রা সাহসিকতা ও নিখুঁত ট্যাকটিক্যাল বাস্তবায়নের মাধ্যমে ম্যাচ ঘুরে দাঁড়িয়েছে।

এনরিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, লুইস এনরিকে ইতিহাসের সেরা কোচদের একজন। আমি স্বীকার করছি, আমার নিজস্ব কোচিং ভাবনায় তার অনেক অনুশীলন পদ্ধতি আমি গ্রহণ করেছি।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের পুরো ৯০ মিনিট জুড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাঁড়াশি আক্রমণ যেভাবে মোনাকো সামলেছে, সেটির একটি সততাভিত্তিক কৌশলগত বিশ্লেষণও দেন লুইস। তিনি জানান, শুরুতে হাই-প্রেস করার চেষ্টা করলেও পিএসজির চমৎকার মুভমেন্টের কাছে তা ব্যর্থ হয়। পরে মোনাকো সুশৃঙ্খল ‘মিডিয়াম’ ও ‘লো’ ডিফেন্সিভ ব্লকে রূপ নেয়। দলের যৌথ রক্ষণাত্মক প্রচেষ্টার সুবাদে পিএসজির সুযোগ নষ্টের সুযোগ নিয়ে মূল্যবান ৩ পয়েন্ট ছিনিয়ে নেয় মোনাকো।

নিজের কৌশলগত পরিবর্তন নিয়ে লুইস ব্যাখ্যা দেন, আমরা হাই-প্রেস করার চেষ্টা করেছিলাম, তবে খেলোয়াড়দের আগেই সতর্ক করেছিলাম যে পিএসজির মান এতই ভালো যে তারা এটি ভেঙে ফেলবে। তাই মিডিয়াম ও লো ডিফেন্সিভ ব্লকে আমাদের কিছুটা চাপ সহ্য করার প্রয়োজন ছিল।

সূত্র: গোলডটকম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান

1

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেব

2

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

3

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

4

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

5

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

6

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

7

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে

8

গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি

9

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগু

10

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

11

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

12

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

13

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

14

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

15

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

16

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

17

পাঠ্যবই ছাপায় অনিয়ম করলে পরের বছর কাজ মিলবে না : শিক্ষামন্ত্

18

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ডেভিড হেম্প!

19

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত

20