Jahirul Hasan
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াদ ও মদিনায় ড্রোন ভূপাতিত করল সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চারটি ড্রোন রিয়াদ ও মদিনায় ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে জানিয়ে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, রিয়াদ ও মদিনা অঞ্চলে ড্রোনগুলো আটকানো ও ধ্বংস করা হয়।

গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি প্লেন অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই প্লেনে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুথিরা সৌদিতে হামলা চালায়। তারা দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগারকে টার্গেট করে। অপরদিকে সৌদি জোট হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি নতুন অভিযান শুরু করেছে। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ।

আর হুথিরা নিয়মিতভাবে সৌদিতে হামলা চালিয়ে যাচ্ছে। এরমধ্যে সৌদি আরব অভিযোগ করেছে ইয়েমেনের এ সশস্ত্র গোষ্ঠী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে হুথিরা এ দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখান করেছে।

তারা বলেছে, মক্কা ও মদিনায় হামলার যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হচ্ছে এগুলো ‘ঘৃণ্য মিথ্যাচার’।

হামলা ও পাল্টা হামলার মধ্যে হুথিরা সৌদির আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি করে। তারা হুমকি দিয়েছে, মক্কা ও মদিনা অঞ্চল ছাড়া সৌদির আর কোথাও বিমান চলতে পারবে না। এরইমধ্যে গতকাল দাম্মাম বিমানবন্দরে হামলা করে হুথিরা। এতে দুজন নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

1

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

2

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বর

3

বরখাস্ত সালাহদের কোচ

4

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

5

যে ক্লাবে খেলছেন সেটিই কেনার প্রস্তাব রোনালদোর

6

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

7

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

8

ব্যাংক খাত পুনর্গঠন জরুরি : রিজভী

9

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প

10

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

11

সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধান

12

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

13

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

14

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

15

সিপিএলে দল পেলেন মিরাজ

16

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

17

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালে

18

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

19

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্

20