Jahirul Hasan
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিএসজি তারকার মৌসুম শেষ, রোনালদোর আবেগঘন পোস্ট

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন কভিচা কভারাতসখেলিয়া। চলতি আসরে তৃতীয় ম্যাচেই পেলেন মারাত্মক চোট। তার ডানপায়ের এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিড়ে গেছে। ২০২৬-২৭ মৌসুমের বাকি সময়ে তার আর খেলা হচ্ছে না।

বার্সেলোনার বিপক্ষে ৪-২ গোলে জেতার ম্যাচে বার্সেলোনার জাভি এস্পার্তের সঙ্গে বল দখলের লড়াইয়ে ৫৯তম মিনিটে চোট পান এই জর্জিয়ান। পিএসজির চিকিৎসাকর্মীরা তাকে মাঠ থেকে বের করে নিয়ে যান।

সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে, ইনজুরি থেকে সেরে উঠতে তার ডান হাঁটুর অস্ত্রোপচার করা হবে। তারপর দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন চলবে।

জর্জিয়ার এই আন্তর্জাতিক ফুটবলারের ফেরার সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি। তবে এই ধরনের ইনজুরিতে অন্তত ৯ মাস সাইডলাইনে থাকতে হয়। সেক্ষেত্রে চলতি মৌসুমে আবার তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ।

তার এই ইনজুরির পর তাকে উজ্জীবিত রাখতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি লিখেছেন, ‘ফুটবলের সবচেয়ে কঠিন লড়াইগুলো প্রায়শই এমন হয়, যা কেউ দেখতে পায় না। আমি এই অনুভূতিটা জানি, কভারা; তবে কখনোই ভুলে যেও না কী তোমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে এবং একটি কঠিন মুহূর্তকে তোমার সামর্থ্য নিয়ে মনে কোনো সন্দেহ জাগাতে দিও না। তোমার ভেতরের ওই জ্বলন্ত আত্মাকে বাঁচিয়ে রাখো, কারণ তোমার সেরা দিনগুলো এবং অর্জনগুলো এখনো তোমার সামনেই পড়ে আছে।’

রোনালদো এমন সময়ে বার্তাটি দিলেন যখন কভারাতসখেলিয়া ভেঙে পড়েছেন। তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বুঝিয়ে দিলেন, এই চোট মেনে নেওয়া তার জন্য কতটা কঠিন। তিনি লিখেছেন, ‘বিশেষ করে আমার সঙ্গেই কেন এমন হলো? আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

1

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য

2

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

3

অস্ত্র আমদানিকারক থেকে বিশ্ববাজার জয় ভারতের

4

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

5

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

6

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ

7

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

8

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

9

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

10

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

11

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

12

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

13

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্

14

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

15

ভালো খেলতে মানসিক শক্তিও দরকার

16

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

17

পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

18

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

19

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

20