Jahirul Hasan
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’

তিন দিন আগেই উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে চমক দেখিয়েছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ বিশ্বাস। মর্যাদাপূর্ণ এ উৎসবে এমন স্বীকৃতি নিঃসন্দেহে বড় ব্যাপার।

সেই রেশ কাটতে না কাটতেই নতুন সুখবর এলো ‘দেলুপি’ শিবিরে। এবার লন্ডনের একটি উৎসবে দেখানো হবে সিনেমাটি। লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় প্রদর্শিত হবে এটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে খবরটি জানান নির্মাতা তাওকীর। তিনি জানান, ২৪ অক্টোবর সন্ধ্যায় হবে ‘দেলুপি’র প্রদর্শনী। তবে টিম থেকে তারা কেউই এতে অংশ নিতে পারছেন না। সে জন্য লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন, তারা যেন দলেবলে গিয়ে সিনেমাটি দেখেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

এর আগে আরও অনেক উৎসবেই অংশ নিয়েছিল ‘দেলুপি’। এমনকি নেদারল্যান্ডের বিখ্যাত রটারড্যাম উৎসবেও প্রদর্শিত হয়েছিল সিনেমাটি। ভূয়সী প্রশংসা পেয়েছিল ইতালির কারাভান উৎসবেও।

২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘দেলুপি’। এতে অভিনয়ও করেছেন সেখানকার স্থানীয় মানুষেরা। চিত্রনাট্য ও নির্মাণের মুন্সিয়ানায় দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

1

আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও

2

গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০

3

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

4

ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্প

5

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

6

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

7

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক

8

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বাল

9

ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম

10

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

11

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

12

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

13

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

14

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

15

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

16

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

17

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

18

লিবিয়া থেকে দে‌শে ফি‌রে‌ছে আরও ৩৪০ বাংলাদেশি

19

ফ্রান্স দলে জিদানের চার চমক

20