Jahirul Hasan
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে ও এর আশপাশের এলাকায় মারাঠা রাজাদের, বিশেষ করে ছত্রপতি শিবাজী মহারাজের নির্মিত বেশ কিছু দুর্গ রয়েছে। বছরের পর বছর ধরে এসব দুর্গ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতি বছর হাজার হাজার মানুষ আনন্দ করার উদ্দেশ্যে সেখানে ঘুরতে যান। কিন্তু আনন্দদায়ক এক ভ্রমণ কিছু পর্যটকের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘুরতে যাওয়া পর্যটক পরিশীলিত পোশাক পরেনি অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাদের মারধর করায় তা নিয়ে ব্যাপক সমালোচনার শুরু হয়েছে। 

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক পরদিন, অর্থাৎ ১৬ আগস্ট সিংহগড় দুর্গে পর্যটকদের পোশাক ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ওই দিন পর্যটকদের ওপর হামলা এবং দুই ঘণ্টা ধরে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে পুনের হাভেলি পুলিশ স্থানীয় ৯ বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

পুনের পুলিশ সুপার সন্দীপ সিং গিল বলেছেন, এক যুবক এবং কয়েকজনের আরেকটি দল সিংহগড় দুর্গে ঘুরতে আসা এক পরিবারকে থামিয়ে তাদের ৮ বছর বয়সী মেয়ে কেন হাফপ্যান্ট পরেছে, সে বিষয়ে জানতে চায়। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে তর্ক-বিতর্ক শুরু হয়।

তিনি বলেন, বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হয় এবং ওই ব্যক্তিকে মারধর করেন অভিযুক্তরা। কর্মকর্তারা বলেছেন, হামলাকারীরা নিজেদের দুর্গ সংরক্ষণ সমিতির সদস্য বলে দাবি করে।

১৬ আগস্ট দুর্গে অতিরিক্ত ভিড় ছিল। সেসময় এই দলের সদস্যরা শিশুটিসহ অন্য ব্যক্তিদের হাফপ্যান্ট পরা অবস্থায় দেখতে পায়। এরপরই তথাকথিত নীতি পুলিশের ভূমিকা শুরু করে তারা। হামলাকারীরা পর্যটকদের মুখোমুখি হয়ে বলতে থাকে, তারা শালীন পোশাক পরেনি।

কিছুক্ষণের মধ্যেই সেই তর্ক-বিতর্ক শারীরিক সংঘাতে রূপ নেয়। ওই যুবক ও অপর দলের সদস্যরা পর্যটকদের ব্যাপক মারধর করে। তারা নারী, শিশু কিংবা বয়স্কদেরও রেহাই দেয়নি; সবাইকেই হেনস্থা ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এটি সাময়িক সময় ধরে চলা কোনও ঘটনা ছিল না। প্রায় দুই ঘণ্টা ধরে এই তাণ্ডব চলে। দুর্গে ঘুরতে আসা অন্যান্য পর্যটকরা আতঙ্কিত হয়ে পালিয়ে যান।

অভিযোগ পাওয়ার পর হাভেলি পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং এই ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে ৯ ব্যক্তির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করে। অপরাধীদের শাস্তি নিশ্চিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুনে পুলিশ।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

2

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

3

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

4

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

5

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

6

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

7

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

8

হাজারো বার বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল

9

দেশে আসেন দেখা হবে রাজপথে

10

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

11

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

12

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকি

13

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

14

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

15

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে ন

16

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

17

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

18

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য

19

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

20