Jahirul Hasan
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম


ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের তারকারা। দিল্লির ঐতিহ্যবাহী প্রতিবাদ কেন্দ্র যন্তর মন্তরে গভীর রাতে হাজির হয়ে শিক্ষার্থীদের এই দাবির প্রতি পূর্ণ সংহতি ও একাত্মতা প্রকাশ করেছেন অভিনেত্রী হুমা কুরেশি, অভিনেতা সাকিব সালিম ও রচিত সিং। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিট পরীক্ষার নানা অনিয়ম ও অস্বচ্ছতার প্রতিবাদে শত শত শিক্ষার্থী যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সেখানে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাত প্রায় দুটো নাগাদ হাজির হন হুমা কুরেশি, সাকিব সালিম ও রচিত সিং। অতিরিক্ত নিরাপত্তাবেষ্টনী ছাড়াই সাধারণ মানুষের মতো আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন এবং দীর্ঘ সময় তাদের কথা শোনেন তারা।

আন্দোলনস্থলে উপস্থিতি ছাড়াও হুমা ও সাকিব সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। এ সময় তারা জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে কোনো সমঝোতা করার সুযোগ নেই। মধ্যরাতের অবস্থান কর্মসূচিতে প্লাকার্ড হাতে তরুণদের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ নেটিজেনদের প্রশংসায় ভাসেন তারা।

সাধারণত স্পর্শকাতর ও সামাজিক ইস্যুতে বলিউডের অনেক তারকাকে স্পষ্ট অবস্থান নিতে দ্বিধাবোধ করতে দেখা যায়। শিক্ষার্থীদের এই আন্দোলনে ইতোমধ্যে ভারতের একাধিক তারকা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, নেহা কক্কর, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো ব্যক্তিত্বরা; যারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে রাজপথে কিংবা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

1

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

2

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

3

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

4

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

5

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

6

প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির

7

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

8

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ

9

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

10

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

11

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

12

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

13

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছে নেই সুনীল নারাইনের

14

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

15

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বো

16

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

17

হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র

18

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেব

19

বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে জরিমানা, ক্ষুব্ধ শিক

20