Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুটবলার হাফিজ উদ্দিনকে পাকিস্তান ফেডারেশনের স্মারক

সরকারি সফরে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বর্তমান পরিচয় সংসদের স্পিকার ও রাজনীতিবিদ হলেও ক্রীড়াঙ্গনে তার আছে বর্ণাঢ্য ক্যারিয়ার। নানা বৈষম্যের মধ্যেও পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান জাতীয় ফুটবল দলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি।

১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত হাফিজউদ্দিন আহমদ ছিলেন পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য। দীর্ঘ সময় পর সেই দলের সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হয়েছে তার। এই উপলক্ষে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে পাকিস্তান জাতীয় দলের একটি স্মারক জার্সি তুলে দেন তিনি। জার্সিটিতে হাফিজ উদ্দিনের সাবেক সব সতীর্থের স্বাক্ষর রয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একটি প্রতিনিধিদলকে। পাকিস্তান ফুটবল ফেডারেশন গতকাল ফেসবুক পেজে বিষয়টি উপস্থাপন করে।

ফুটবলার হাফিজ উদ্দিন স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনিই প্রথম ঢাকার মাঠে ডাবল হ্যাটট্রিক করেন। ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর ফুটবল ফেডারশেনের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটিতেও ছিলেন। ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে তিনি ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্যও ছিলেন। বাংলাদেশের সেরা ফুটবল ব্যক্তিত্ব হিসেবে পেয়েছেন ফিফার পদকও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

1

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

2

শ্রমিক বিক্ষোভে কোনাবাড়ি থেকে চন্দ্রার সব পোশাক কারখানায় ছুট

3

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

4

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

5

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

6

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস

7

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

8

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা

9

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

10

মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরা

11

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তির দাবি

12

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

13

ইসরায়েলকে স্বীকৃতি ছাড়া পারমাণবিক চুক্তি নয়, সৌদিকে ট্রাম্প

14

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান

15

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

16

আমিনুল হকের ঘোষণার পরও থমকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পুনর্গ

17

ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করল ইসি

18

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

19

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

20