Jahirul Hasan
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুটি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার সিটি। দারুণ ছন্দে থাকা আর্লিং হালান্ড ব্রাইটনের বিপক্ষে সবশেষ ম্যাচে গোল পাননি, দলও হেরে গেছে ১-০ গোলে। একই সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। কোচ এনজো মারেস্কার মতে, চলতি মৌসুমে গোলের জন্য দল নরওয়েজিয়ান স্ট্রাইকারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

ম্যানসিটি গোলের জন্য হালান্ড নির্ভর হয়ে উঠেছে, এমনটা বলা বাড়াবাড়ি নয়। টানা তিন মৌসুম তিনি লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন। চলতি মৌসুমেও সব প্রতিযোগিতা মিলে ১৩ গোল তার। এই পরিস্থিতিতে কোচ পরিষ্কার বার্তা দিলেন স্কোয়াডের অন্য সদস্যদের, হালান্ডের ওপর নির্ভর করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। গোল করার ক্ষেত্রে ও ফাইনাল থার্ডে অন্য খেলোয়াড়দের অবদানও দেখতে চান তিনি।

লাইপজিগের মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মারেস্কা দলের আক্রমণভাগের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছেন। এছাড়া মাঠে গোল করার দায়িত্ব অন্যদেরও ভাগ করে নিতে বলেন।

ইএসপিএন-এর উদ্ধৃতি দিয়ে মারেস্কা ব্যাখ্যা করেছেন, ‘একই সঙ্গে প্রত্যেক ম্যাচে আমরা আর্লিংয়ের ওপর নির্ভর করতে পারি না। গোল করতে আমাদের অন্যদেরও প্রয়োজন। চলতি মৌসুমে কেবল ব্রাইটনের বিপক্ষে আমরা গোল করতেম পারিনি। কিন্তু এটা নিশ্চিত যে, আর্লিং মাঠে থাকলে আমরা খুশি হই।’

দলের সবার অবদানের আকাঙ্ক্ষা প্রকাশ করলেও মারেস্কা দলে হালান্ডের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি স্বীকার করেছেন, মাঠে এই দুর্দান্ত ফরোয়ার্ডের উপস্থিতি সবসময় বাড়তি সুবিধা। কোচ বলেন, ‘নিশ্চয় যখন হালান্ডকে মাঠে পাওয়া যায়, সেটা বেশ  ভালো। কারণ সে গোল করেই এবং আপনারা জানেন, গোল না করতে পারলেও সবসময় কাছাকাছি থাকে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

1

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

2

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০

3

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

4

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

5

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

6

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

7

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

8

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

9

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজের প্রথম বাংলা ফন্ট “ইনকিলাব” নিয়

10

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

11

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

12

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

13

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

14

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

15

তিতুমীর কলেজের একাংশের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

16

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

17

গ্রিন-স্মিথ জুটিতে পেছনে পড়ল বাংলাদেশ

18

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

19

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

20