Jahirul Hasan
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) মিরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মহিদুল ইসলাম বলেন, রাজধানীর মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব মিলিয়ে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।  আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করা, জনদুর্ভোগ সৃষ্টি, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এসব কর্মকাণ্ডে জড়িতদের অনেককে গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাদের সবাইকে কঠোর আইনের আওতায় আনা হবে। 

গ্রেপ্তারের নির্দিষ্ট সংখ্যা প্রসঙ্গে তিনি জানান, অভিযান চলমান থাকায় এ মুহূর্তে সুনির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না। তবে কাউকে আটকের পর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরাসরি তদারকিতে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলছে না, সেইসব নিরীহ শ্রমিক ও পথচারীদের ছেড়ে দেওয়া হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

মিরপুরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই কর্মকর্তা বলেন, বুধবারে শ্রমিকদের সড়কে নামার সুযোগ হয়নি এবং এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অনেক পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন এবং কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে। সব ইউনিটের মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে এবং এই সমন্বিত প্রচেষ্টায় অস্থিতিশীলতা ও জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হয়েছে।

শ্রমিকদের উদ্দেশে এবং সহিংসতার যুক্ত ব্যক্তিদের সতর্ক করে মহিদুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা পুলিশের প্রধান দায়িত্ব। কারখানায় আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

তিনি উল্লেখ করেন, শ্রমিকদের বেতন সমন্বয়ের লক্ষ্যে ইতোমধ্যে শ্রমিক মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সুযোগ-সুবিধা বাড়ানোর প্রক্রিয়া চলছে। প্রকৃত শ্রমিকরা কখনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হন না। মূলত তৈরি পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের উসকানি দিচ্ছে। অপরাধীরা যতই শক্তিশালী বা চক্রান্তকারী হোক না কেন, তাদের আইনের মুখোমুখি করা হবে। কেউ যাতে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্

1

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

2

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বল

3

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্র

4

ইরানের পরমাণু স্থাপনাকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প, কেন এম

5

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

6

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

7

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্ব

8

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

9

নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্

10

‘নিয়ম সবার জন্য সমান’, রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচ

11

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করায় শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

12

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

13

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

14

ঢাকায় মিশন খুলবে কেনিয়া

15

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

16

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

17

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

18

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

19

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

20