Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান


আবারও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিকোল পাশিনিয়ানকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভাহাগন খাচাতুরিয়ান। 
জুন মাসের পার্লামেন্ট নির্বাচনে পাশিনিয়ানের সিভিল কনট্র্যাক্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এ নিয়োগ দেওয়া হলো। এর আগে প্রথমবার ২০১৮ সালের ৮ মে তিনি প্রধানমন্ত্রী হন।

রবিবার প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আর্মেনিয়ার সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ অনুযায়ী পাশিনিয়ানকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জুন মাসের নির্বাচনে সিভিল কনট্র্যাক্ট পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় পাশিনিয়ানের সরকারপ্রধান হিসেবে দায়িত্বে বহাল থাকার পথ সুগম হয়।

আর্মেনিয়ার সংবিধান অনুযায়ী, আর্মেনিয়ার নতুন নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর দেশটির সংবিধান অনুযায়ী সরকার পদত্যাগ করেছে। রবিবার রাজধানী ইয়েরেভানে পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার পর প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

পাশিনিয়ান বলেন, সংবিধানের ১৫৮ অনুচ্ছেদ অনুযায়ী নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের দিনই সরকার পদত্যাগ করে। তবে সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত বিদায়ি সরকার অন্তর্বর্তীকালীন (কেয়ারটেকার) সরকারের দায়িত্ব পালন করবে।

এদিকে নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বিতর্কেরও জন্ম দিয়েছে। আর্মেনিয়ার ইতিহাসে এই প্রথম দেশটির প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের প্রধান কারেকিন-দ্বিতীয়কে অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে বিরোধী আইনপ্রণেতারা সমালোচনা করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চ সরকারবিরোধী অন্যতম কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছে। ক্যাথলিকোস কারেকিন দ্বিতীয় দেশের নিরাপত্তা ও আজারবাইজানের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে পাশিনিয়ান সরকারের সমালোচনা করেছেন। 

অন্যদিকে প্রধানমন্ত্রী পাশিনিয়ানও চার্চের জ্যেষ্ঠ নেতাদের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি, সিনহুয়া, জর্জিয়া টুডে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ গোলের লজ্জা ও নাইটক্লাব কাণ্ড: বাফুফের সভাও স্থগিত

1

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের ল

2

শরীয়তপুর আদালত চত্বরে ৩ আইনজীবীকে মারধর, চেম্বার ভাঙচুরের অভ

3

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তুতি, জরুরি বৈঠকে মিসরের পার্লামে

4

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

5

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

6

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

7

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

8

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

9

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

10

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

11

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

12

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

13

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

14

বেরোবি নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ

15

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

16

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

17

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

18

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ ও নৌ- বিমানবাহিনীকে সন্ত্রাসী

19

গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে ব

20