Jahirul Hasan
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন ভুবনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভুবনেশ্বর কুমারকে দলে যুক্ত করা হয়েছে ভুবনেশ্বর কুমারকে। এর আগে বোলিং কাঁধে চোট পান অর্শদীপ সিং। হায়দরাবাদে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শেষ ওভারে ক্যারিবিয় ফাস্ট বোলার শামার জোসেফের একটি শর্ট ডেলিভারি আঘাত করে অর্শদীপকে।

চোটের কারণে এই বাঁহাতি পেসার আর ব্যাটিং চালিয়ে যেতে পারেন নি। পরে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। ওই ম্যাচে ভারত ২৪ রানে পরাজিত হয় স্বাগতিকরা। বিসিসিআই জানিয়েছে, অর্শদীপের বোলিং কাঁধে আঘাত লেগেছে। শেষ টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে তার সেরে ওঠার ওপর। এরপর শুক্রবার বিসিসিআইয়ের অনারারি সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া দলে ভুবনেশ্বর কুমারকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।

সিরিজের চারটি ম্যাচেই খেলেছেন অর্শদীপ এবং মোট পাঁচটি উইকেট নিয়েছেন। তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি তিনটি উইকেট নিয়ে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। হায়দরাবাদে জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি ২-২ সমতায় ফিরিয়ে এনেছে।  শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী ম্যাচ।

ভুবনেশ্বরের অন্তর্ভুক্তির ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তন কিছুটা এগিয়ে আসতে পারে। প্রায় চার বছর জাতীয় দলের বাইরে থাকার পর, ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরের জন্য তাকে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হয়েছিল।

৩৬ বছর বয়সী এই বোলার সর্বশেষ ২০২২ সালের ২২ নভেম্বর নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৯০টি উইকেট নিয়েছেন। তার অভিজ্ঞতা এবং নতুন বল সুইং করানোর সক্ষমতা ভারতের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। বিশেষ করে এমন এক ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে, যারা সিরিজের শেষ দুটি ম্যাচে দারুণ ছন্দে ফিরে এসেছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি সমর্থকদের আবারও মাঠে ‘কলা’ নিয়ে আসতে বললেন কোচ

1

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার পর অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্র

2

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

3

উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবির উপাচার্য

4

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

5

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্

6

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

7

বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন

8

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

9

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

10

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

11

আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ

12

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিব

13

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

14

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

15

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

16

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

17

আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া

18

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

19

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

20