Jahirul Hasan
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠক অনুষ্ঠিত হবার বিষয়টি জামায়াতে ইসলামীর দুজন সেক্রেটারি জেনারেল নিশ্চিত করেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও জুলাই সনদ ও রাজনৈতিক ঐক্য ও রাজনৈতিক সংলাপের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

জামায়াতে ইসলামীর একজন সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য ঢাকা পোস্টকে বলেন, আলোচনায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা একমত হন।

এদিকে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে আবারও পরাধীন ও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলকে ২০২৪ সালের আন্দোলনের মতো একই মঞ্চে আসতে হবে। সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অপরিহার্য। দেশের মানুষ কোনোভাবেই আবারও স্বৈরাচারী শাসনব্যবস্থা ফিরে আসতে দেবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের অভিযোগ ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি এবং একটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা এবং রাজধানীতে একাধিক বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুজন নিহত হওয়ার খবরও এসেছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে সহিংসতা প্রতিরোধ এবং গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে।

অন্যদিকে আওয়ামী লীগের নাশকতা ও চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচির বিস্তারিত জানানো হবে। পাশাপাশি আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করবে দলটি।

বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। তিনি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সমর্থকরা এখনও অবস্থান করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না বলেও মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

1

ঢাকা পরিচ্ছন্নতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে লাগাতে চান প

2

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

3

দেবের পথ ধরলেন শুভশ্রী!

4

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

5

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

6

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

7

যে কারণে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই মডেলের প্রশিক্ষণ শুরু কর

8

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের

9

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

10

মেসি চলে গেলে ‘বিশাল শূন্যতা’ তৈরি হবে: মার্তিনেজ

11

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভি

12

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

13

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নে

14

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শিশু অ্যাকাডেমিতে নিরাপত্তা জোরদারে

15

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

16

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কম

17

হামলার শিকার তরুণকে নিয়ে পুলিশ স্টেশনে ধর্নায় রাহুল গান্ধী

18

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

19

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল

20