Jahirul Hasan
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো এএফসির দুই পুরস্কার পেল বাফুফে

প্রতি বছর অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান আয়োজন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে চলছে এই অনুষ্ঠান। সেখানে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুই মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি ও গ্রাসরুট ফুটবল সিলভার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। বাফুফে দুই ক্যাটাগরিতেই পুরস্কৃত হয়েছে।

গত বছর এএফসি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড গ্রাসরুট ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাংলাদেশ। এবার এক ধাপ উপরে সিলভার ক্যাটাগরিতে মনোনীত হয়। এই ক্যাটাগরিতে বাংলাদেশের সঙ্গে ছিল গুয়াম ও ভারত। বাংলাদেশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিলভার ধাপে উঠেছে। স্বল্প সময়ের মধ্যেই মনোনয়ন পেয়ে ভারতকে টপকে বাংলাদেশ পুরস্কার পেয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত দুই বছর ডেভলপমেন্ট খাতে বেশ কিছু কর্মকাণ্ড করছে।

বাংলাদেশ গত বছর মেম্বার অ্যাসোসিয়েশন রুবি ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও পুরস্কার পায়নি। এবার এই ক্যাটাগরিতে বাংলাদেশের পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল বেশি। কারণ গতবার পুরস্কার পাওয়া লাওস এবারও ছিল, একই ক্যাটাগরিতে আরেকটি মনোনীত ফেডারেশন গুয়াম। শেষ পর্যন্ত বাফুফে এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। ফেডারেশনের সার্বিক কর্মকাণ্ড, স্বচ্ছতা, সামাজিক দায়বদ্ধতার হিসেবে এই পুরস্কার পেয়েছে বাফুফে। জাপান, ভারত, থাইল্যান্ড যথাক্রমে প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে।

২০১৫ সালে বাফুফে এএফসি অ্যাসপায়ায় মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপর গত বছর এএফসি অ্যাওয়ার্ড পেয়েছিল দশ বছরের ব্যবধানে। গতবারই প্রথম দুটো ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে একটি ক্যাটাগরিতে পুরস্কার পায়। এবারও সেই ধারাবাহিকতায় দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও দুই ক্যাটাগরিতেই পুরস্কার পেয়েছে। সাফ আঞ্চলিক সংস্থা হিসেবে মনোনয়ন পেলেও পুরস্কার পায়নি, ফিফার অর্থায়নে আসিয়ান কাপ হওয়ায় আসিয়ান সেরা আঞ্চলিক সংস্থার পুরস্কার পেয়েছে। 

বাফুফের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার ও নির্বাহী সদস্য গোলাম গাউস। অসুস্থতার জন্য যেতে পারেননি সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম ধাপে ভোট যেসব ইউপিতে

1

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

2

জাতীয় উন্নয়নে যুবসমাজকে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

3

আর্জেন্টিনা ম্যাচে আলোচিত সেই কোচকে বরখাস্ত করল মিসর

4

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

5

লঞ্চের ভাড়াও বাড়লো

6

আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে

7

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্র

8

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

9

রেদওয়ান রনি-বুলবুল টুম্পার নাম ভাঙিয়ে প্রতারণা

10

আন্দোলন নিয়ে কংগ্রেসের কড়া সমালোচনা মোদির, রাহুলকে বললেন ‘ব্

11

বিবাহবিচ্ছেদের পর মদে আসক্তি, ২৬ দিন রিহ্যাবে ছিলেন ভারতীয় ক

12

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইল

13

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

14

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বো

15

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

16

রোহিঙ্গা গণহত্যা নিয়ে ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

17

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বাল

18

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

19

‘বিশ্বের সেরা খেলোয়াড় আর নেই, আমরা সেই সুবিধা নেব’

20