Jahirul Hasan
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাইয়ের পরিচয় নয়, নিজের যোগ্যতায় ইংল্যান্ড দলে জোবে

বড় ভাই জুড বেলিংহামের মতোই এবার ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন জোবে বেলিংহাম। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে চলতি মৌসুমে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো থমাস টুখেলের দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। ইংল্যান্ডের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা জোবেকে বড় ভাই জুডের সঙ্গে একই একাদশে খেলানোর সম্ভাবনাও দেখছেন অনেকে।

বার্মিংহাম সিটির একাডেমি থেকে উঠে আসা জোবে সান্ডারল্যান্ডে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে গত বছর ৩ কোটি ১০ লাখ পাউন্ডে যোগ দেন ডর্টমুন্ডে। তবে জার্মান ক্লাবে শুরুর সময়টা সহজ ছিল না। নিকো কোভাচের একাদশে নিয়মিত জায়গা পেতে লড়তে হয়েছে তাকে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের ম্যাচে তার ভুলের পাশাপাশি ফ্রাইবুর্গের বিপক্ষে লাল কার্ড দেখার ঘটনাও ছিল হতাশার।

তবে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়ে ডর্টমুন্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন জোবে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে চারটি অ্যাসিস্ট করেছিলেন, গোল পাননি একটিও। চলতি মৌসুমে এখনো গোলের দেখা না পেলেও আক্রমণে অবদান বেড়েছে তার। দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, গত মৌসুমের তুলনায় প্রায় চার গুণ বেশি সুযোগ তৈরি করছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে সতীর্থদের দিয়ে করিয়েছেন তিন গোল।

চলতি মৌসুমে ডর্টমুন্ডের অপরাজিত শুরুর পেছনেও অবদান আছে জোবের। বায়ার্নের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে ৮৫ শতাংশ সফল পাস করার পাশাপাশি সাতবার বল পুনরুদ্ধার করেছেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক হিসেবেও ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তিনি। কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলের জয়ে দুটি গোলে সহায়তা করেছিলেন এই মিডফিল্ডার।

ডর্টমুন্ড কোচ কোভাচও মনে করেন, ইংল্যান্ড দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন জোবের আছে। তার ভাষায়, ‘সে সত্যিই এই সুযোগের যোগ্য। তার উন্নতি উল্লেখযোগ্য। কঠোর পরিশ্রম করেছে সে।’

ইংল্যান্ড কোচ টুখেলও পরিষ্কার করেছেন, বড় ভাইয়ের পরিচয়ের কারণে নয়, নিজের পারফরম্যান্স দিয়েই দলে জায়গা পেয়েছেন জোবে। টুখেল বলেন, ‘অনূর্ধ্ব-২১ দলে সে দীর্ঘদিন ধরেই অন্যতম সেরা খেলোয়াড়। ডর্টমুন্ডেও নিজের ছন্দ খুঁজে পেয়েছে। মৌসুমের শুরুটা দারুণ হয়েছে তার। নিয়মিত একাদশে খেলছে এবং দলের খেলায় প্রভাব রাখছে।’

জুড ও জোবে ইংল্যান্ডের হয়ে খেললে জাতীয় দলের ইতিহাসে ভাই হিসেবে একসঙ্গে প্রতিনিধিত্ব করা ২২তম জুটি হবেন তারা। ২০০৭ সালে গ্যারি ও ফিল নেভিলের পর ইংল্যান্ডের হয়ে একই সময়ে মাঠে নামা প্রথম ভাইয়ের জুটিও হতে পারেন বেলিংহামরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

1

সুখবর পেল আর্সেনাল

2

ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় যুক্ত হলো ঈদুল ফিতর ও আজহা

3

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

4

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

5

তবুও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ, সম্পদের পরিমাণ কত?

6

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের বৈঠক

7

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

8

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

9

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

10

তিন প্রকল্পের পরও চূড়ান্ত হয়নি নতুন উদ্যোগ

11

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

12

ট্রাম্প প্রশাসনের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

13

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

14

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

15

আমিনুল হকের ঘোষণার পরও থমকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পুনর্গ

16

পরিযায়ী পাখির আগমনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে নোবিপ্রবির

17

বি‌রোাধী দ‌লের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

18

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত

19

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ

20