Jahirul Hasan
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় হুইপ অপুর বিশেষ অবদান রয়েছে: এমপি কিরণ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ ও অগ্রগতিতে জাতীয় সংসদের হুইপ এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিশেষ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।

বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণে হুইপ অপুর পছন্দ ও মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়টি শরীয়তপুরে প্রতিষ্ঠার পেছনে অপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি আমি কিংবা শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য নিয়ে আসেননি।

রোববার (১ নভেম্বর) বিকালে শরীয়তপুরের নড়িয়ায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন এমপি শফিকুর রহমান কিরণ।

তিনি বলেন, শরীয়তপুরের জন্য বরাদ্দ হওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়টি অন্য জেলাগুলোও পেতে চেয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়টি শরীয়তপুরে প্রতিষ্ঠার উদ্যোগ ও প্রচেষ্টার পেছনে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিশেষ অবদান রয়েছে। তাই তার অবদান স্বীকার করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে তাকে সহযোগিতা করা সবার দায়িত্ব।

নিজের নির্বাচনী এলাকা নড়িয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে কিরণ বলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে স্বাভাবিকভাবেই আমি চাইব বিশ্ববিদ্যালয়টি আমার এলাকায় প্রতিষ্ঠিত হোক। তবে এ নিয়ে অন্য এলাকার সঙ্গে বিরোধ, প্রতিযোগিতা কিংবা প্রতিরোধের পরিবেশ তৈরি করা উচিত নয়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টি কোনো নির্দিষ্ট উপজেলা বা এলাকার একক সম্পদ নয়, এটি পুরো শরীয়তপুর জেলার মানুষের সম্পদ। এর সঙ্গে জেলার ভবিষ্যৎ প্রজন্মের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্থনৈতিক অগ্রগতির বিষয় জড়িত। তাই স্থান নির্ধারণে ব্যক্তিগত কিংবা নির্বাচনী এলাকার স্বার্থের চেয়ে জেলার সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচনে সমন্বিত আলোচনার ওপর গুরুত্বারোপ করে এমপি কিরণ বলেন, শরীয়তপুরের তিন সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং স্থানীয় নেতৃবৃন্দ একসঙ্গে বসে আলোচনা করে সবচেয়ে উপযুক্ত স্থান নির্ধারণ করতে পারেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু পর্যাপ্ত জমি থাকলেই হবে না, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা, যোগাযোগব্যবস্থা, আবাসন, শিক্ষা ও গবেষণার পরিবেশ, অবকাঠামো নির্মাণ এবং ভবিষ্যতে ক্যাম্পাস সম্প্রসারণের সুযোগও বিবেচনায় নিতে হবে। বিশেষ করে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের যাতায়াত ব্যয়, টিউশনি বা খণ্ডকালীন কাজের সুযোগ এবং আশপাশের জনবসতির বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

দলীয় নেতাদের মধ্যে মতপার্থক্য বা বিরোধের আশঙ্কা নাকচ করে তিনি বলেন, তারা সবাই একই দলের। জেলার উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ঐক্য থাকা জরুরি। হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু যে শ্রম ও প্রচেষ্টা দিয়ে বিশ্ববিদ্যালয়টি শরীয়তপুরে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, তাকে বাধাগ্রস্ত না করে সহযোগিতা করা উচিত।

কিরণ বলেন, কোনো উন্নয়ন প্রকল্প নিয়ে নিজেদের মধ্যে বিরোধ তৈরি হলে জেলার উন্নয়নই বাধাগ্রস্ত হবে। কাউকে ছোট করা কিংবা কৃতিত্বের প্রতিযোগিতায় না গিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শরীয়তপুরের জন্য আরও উন্নয়ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে আসতে হলে জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

1

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

2

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

3

২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে

4

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

5

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

6

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

7

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

8

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

9

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

10

আমার মাদকববিরোধী অভিযান চলমান থাকবে: ইশরাক

11

ডান ঊরুতে চোট, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

12

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

13

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

14

‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

15

ইউরোপেই থাকছেন সালাহ

16

গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০

17

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে :

18

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

19

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নতুন চুক্তি করতে চায় ইন্টার

20